
বিশ্বব্যাপী যুদ্ধের প্রতিবাদে জেলার শিল্পীমহল ও “আতস” শিল্পীগোস্ঠীর উদ্যোগে বালুরঘাটে দেওয়াল চিত্রের মাধ্যমে পালিত হতে চলেছে শিল্পকলা দিবস
নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর
বিশ্বব্যাপী যুদ্ধের প্রতিবাদে জেলার শিল্পীমহল ও “আতস”শিল্পীগোস্ঠীর উদ্যোগে বালুরঘাটে দেওয়াল চিত্রের মাধ্যমে পালিত হতে চলেছে শিল্পকলা দিবস।আগামী ১৫ই এপ্রিল বিশ্ব শিল্পকলা দিবস।তারই অংশ হিসেবে বালুরঘাটে জেলার নানা প্রান্তের শিল্পীমহল ও আতস শিল্পীগোষ্ঠির শিল্পীরা বালুরঘাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন দেওয়ালে (1000Sq/ft)নেতৃত্বদানকারী শিল্পী নেপাল দাসের কথায়, ‘যুদ্ধ নয় শান্তি চাই,শান্তি দীর্ঘস্হায়ী হোক,আর যুদ্ধটা মনের মধ্যেই থাক”এই বার্তাবাহী চিত্র প্রদর্শনীর মাধ্যমে এবারের বিশ্ব শিল্পকলা দিবস পালন করতে চলেছেন তারা।
আতসের পক্ষে চিত্রশিল্পী নেপাল, অর্নব,সুদীপ, শুভদীপরা এই চিত্রগুলি আঁকছেন। আতসের পক্ষে চিত্রশিল্পী নেপাল দাস জানান,”১৫ তারিখ বিশ্ব শিল্পকলা দিবস।তাই আমরা জেলার যে সমস্ত চিত্রশিল্পীরা আছি, তারা এই চিত্রের মাধ্যমে গোটা বিশ্বে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রতিবাদস্বরুপ ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে প্রচেষ্টা করছি।


























