বাংলার আসল মেয়ে – তিনটি সোনার মেডেল জয়ী পাহাড়ি মেয়ে রেহা বালোস
অরূপ মিত্র, কলকাতা
১১ বছরের এই ছোট্ট পাহাড়ি মেয়েটির নাম রেহা বালোস। স্থানীয় আন্তঃস্কুল ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে সে তার বাবা মাকে একটি জুতো কিনে দিতে বলে কিন্তু বাবা মা সেটি কিনে দিতে পারেনি । আর পাঁচটা গড়পড়তা জীবন এখানেই থেমে যেত , কিন্তু এক্ষেত্রে অভাব কে মশাল করে পুরো ভারতের দীনদুঃখিনীদের আশা দেখালেন এই মেয়ে ।
পেশায় শিক্ষক অনুজ প্রতিম অরূপ মিত্র আবার আমার আবদার মেনে লেখাটি ছাপার অনুমতি দিলেন। আসুন সেই কথা শুনি অরূপের নিজের জবানিতে।
আচার্য্য জগদীশ বোস বলেছিলেন, আচার্য্য প্রফুল্ল চন্দ্র বলেছিলেন অধ্যাবসায় কিনা সম্ভব । কিন্তু কাছে আমরা কজন পারলাম ।
কিন্তু এই লড়াকু মেয়ে থেমে থাকার পাত্র নয়,বাকি প্রতিযোগিরা যখন দামি জুতো পড়ে মাঠে নামে, তখন রেহা পায়ে টেপ পেঁচিয়ে তার ওপর Nike ✓ লিখে মাঠে নামে , এবং ৪০০,৮০০ ও ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় তিনটি সোনার মেডেল জিতে নিলেন। সবাইকে অবাক করে তাঁর এই প্রচেষ্টা আমদের সমাজের অনেক খেলোয়াড়দের হৃদয়ে সাহস জোগাবে।তাঁর এই লড়াই, এই আপোষহীন সংগ্রাম আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের হৃদয়ে লড়াই করার ইচ্ছে শক্তি জোগাবে।
তোমার এই চেষ্টায় আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে #তুমি #যদি #পারো #তাহলে #আমরা #কেনো #নয়।ভালো থেকো বোন সবসময়।আরো এগিয়ে যাও।তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
যে সমস্থ মায়েরা সামান্য ছুড়ে দেয়া অনুগ্রহকে জীবনের পরম প্রাপ্তি ভাবছেন, তাঁদের অনুরোধ একবার নিজের ক্ষমতাকেও ভরসা করুন আর আসল মাতৃশক্তির উদহারণ হয়ে উঠুন।
মায়েরা বোনেরা লেখাপড়া করে সিভিল সার্ভিস যোগ দিন, যোগ দিন বড় কাজে । অনুদানের নয় অধিকারের ভাতেই সম্মান ।

















