Thursday, September 17, 2026
WA
Home Bangla অক্ষয় হোক ঈদের শান্তির বাণী

অক্ষয় হোক ঈদের শান্তির বাণী

0
1176
Sajdah - The submission #faith #submission #sajdah #sajda When soul believes body bow downs before all mighty. The ultimate submission. A man on wheel chair bow down to All Mighty THE. Photo By Suman Munshi
Sajdah - The submission #faith #submission #sajdah #sajda When soul believes body bow downs before all mighty. The ultimate submission. A man on wheel chair bow down to All Mighty THE. Photo By Suman Munshi

অক্ষয় হোক ঈদের শান্তির বাণী
সুমন মুন্সী

অনেক হলো অসাম্প্রদায়িক হওয়ার নাটক।

আসুন এবার প্রকৃত সাম্প্রদায়িক হয়ে উঠি সকলে,
ঘাবড়ে গেলেন, এ কি কথা বলে, এই দুর্জনে?

ভেবে দেখুন অসাম্প্রদায়িক হওয়ার নামে,
রোজ চলে যত ভণ্ডামি দিনে রাতে,
তার থেকে আসুন সবাই মেনে চলি,
যার যার নিজ ধর্মের নির্দেশ,

পৃথিবী দেখুক আসলেই শান্তি আসবে কি ভাবে,
নিষিদ্ধ গোপন নির্দেশে ধর্মের পরিবর্তন নয়,
প্রকৃত মানবতা কি ধর্ম দেখে হয়?

ফেজ টুপী বা তিলক কোনটা ভালো বলবে,
যদি দুটোই ঢাকতে লাগে ভাইয়ের রক্ত ঋণ?

সামাজিক মাধ্যমে বন্ধুত্বের মেকি পোস্ট আর,
পাশের বাড়ির নীলা বা নিলুফার কে করো বেইজ্জত,
পরিবর্তন করো শুধু ধর্মের নামে ?
এই যদি হয় গোপন দর্শন শিক্ষা দানের,
তবে বন্ধ হোক মাদ্রাসা বা টোল কিংবা স্কুল মিশনের ।

অক্ষয় হোক ঈদের খুশী বা খুশিতে ভরে উঠুক তোমার তৃতীয়ার দিন,
সারা বিশ্বে আসুক এক সামাজিক আইন মানবতার হাত ধরে,
দেশের শত্রু যত, যত মানবতার খুনি,
বীর সেনা সব উপহার দাও একটি বুলেট তাদের চিরতরে ।

নির্মল হোক ঈদ বা অক্ষয় তৃতীয়া মানবতার আলোতে,
একজন মায়ের যেন চোখের জল না পরে ধর্মের কারণে।

আসুক কালাম আর কৃষ্ণ হাতে হাত ধরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights