Thursday, September 17, 2026
WA
Home Bangla দক্ষিন দিনাজপুর জেলা থেকে আয়োজিত হলো সর্পাঘাত সংক্রান্ত সচেতনতা শিবির

দক্ষিন দিনাজপুর জেলা থেকে আয়োজিত হলো সর্পাঘাত সংক্রান্ত সচেতনতা শিবির

0
931
দক্ষিন দিনাজপুর জেলার সর্পপ্রেমী সংগঠন স্নেক এন্ড অ্যানিমেলস প্রোটেকশন সমিতির পক্ষ থেকে আয়োজিত হলো সর্পাঘাত সংক্রান্ত সচেতনতা শিবির
দক্ষিন দিনাজপুর জেলার সর্পপ্রেমী সংগঠন স্নেক এন্ড অ্যানিমেলস প্রোটেকশন সমিতির পক্ষ থেকে আয়োজিত হলো সর্পাঘাত সংক্রান্ত সচেতনতা শিবির

দক্ষিন দিনাজপুর জেলার সর্পপ্রেমী সংগঠন স্নেক এন্ড অ্যানিমেলস প্রোটেকশন সমিতির পক্ষ থেকে আয়োজিত হলো সর্পাঘাত সংক্রান্ত সচেতনতা শিবির

নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর

দক্ষিন দিনাজপুর জেলার সর্পপ্রেমী সংগঠন স্নেক এন্ড অ্যানিমেলস প্রোটেকশন সমিতির পক্ষ থেকে আয়োজিত হলো সর্পাঘাত সংক্রান্ত সচেতনতা শিবির।আজ জেলা প্রশাসনিক ভবনের অডিটোরিয়াম হল বালুছায়া হলে এই শিবির করা হয়। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন জেলার সিএমওএইচ (CMOH)ডা.সুকুমার দে,জেলার বিশিষ্ট সমাজসেবী ও বঙ্গরত্নপ্রাপ্ত তাপস চক্রবর্তী, বিশিষ্ট চিকিৎসক ড. সমরেন্দ্র নাথ রায়, সর্পবন্ধু মানসবন্ধু মজুমদার, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র,ভাইস চেয়ারম্যান প্রদিপ্তা চক্রবর্তী, সহ অন্যান্য সর্পপ্রেমীরা।

এদিন এই শিবিরের সহযোগী সংগঠন হিসেবে উপস্থিত ছিলেন IMA এর জেলা সভাপতি ড. হিমাংশু কুমার বর্মন, সম্পাদক ড. অভিজিৎ ভৌমিক, দিশারী সংকল্পের পক্ষে ছিলেন তুহিন শুভ্র মন্ডল, শিক্ষা এডুকেশনাল ইন্সটিটিউট, এবং জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর।জেলার বিভিন্ন চিকিৎসক মহল এই শিবিরে উপস্থিত থেকে শিবিরের সৌন্দর্য বৃদ্ধি করেছেন।প্রথমে স্বাগত জানিয়ে একটি ছোট বক্তব্য দেন সংগঠনের সম্পাদক কিংকর দাস। তারপর গনেশ বন্দনা ও দূর্গা বন্দনার মাধ্যমে আগত অতিথিদের স্বাগত জানান রেইনবো কালচারাল একাডেমির ক্ষুদে সদস্য ও সদস্যারা।

বিভিন্ন সাপ এবং তার বৈশিষ্ট্য নিয়ে দীর্ঘ বক্তব্য দেন মানস বন্ধু মজুমদার ও অন্যান্যরা।

সবশেষে ডা. সমরেন্দ্র নাথ রায় সাপে কাটা রোগীকে চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন।সমগ্র অনুস্টানটি পরিচালনা করেন ঝন্টু হালদার।

এ সম্পর্কে IMA সংগঠনের জেলা সভাপতি ডা. হিমাংশু কুমার বর্মন জানান, ” আজকে এখানে সাপ সম্পর্কে সচেতনতা বিষয়ক একটি কর্মশালা করা হলো।উপস্থিত ডাক্তারবাবুরা বললেন সাপের বিভিন্ন প্রজাতি এবং সর্পবিষয়ক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোচনা করলেন। এছাড়া সমরেন্দ্রনাথ বাবু বললেন কিভাবে সাপে কাটা রোগী কে অতিশীঘ্রই কিভাবে হাসপাতালে নিয়ে গিয়ে অ্যান্টিভেনম দেওয়া যায় তা নিয়ে আলোচনা করেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights