আতসের পক্ষ থেকে আয়োজিত হলো রবীপ্রনাম।গত ২৫ শে বৈশাখ বালুরঘাট শহরের কলেজ মোড় সংলগ্ন রাস্তায় (ছন্দমের গলি)তে দেওয়ালে চিত্র প্রদর্শনীর মাধ্যমে এই দিনটিকে তারা পালন করে। প্রধানত বিশিষ্ট শিল্পী নেপাল দাসের নেতৃত্বে এই চিত্র প্রদর্শনীর আয়োজন বলে জানান শিল্পী শুভদিপ পাল, সুদিপ সাহারা।
এ সম্পর্কে শহরের বিশিষ্ট শিক্ষক এবং লেখক কৌশিক রঞ্জন খান বলেন,” দূরন্ত সব রবীন্দ্রনাথ উপহার দিয়ে ‘আতস’ এবার বালুরঘাটের বুকে অন্যরকম রবীন্দ্রজয়ন্তী পালন করলো। সেই পাড়ায় পাড়ায় কোনও বারান্দায় মঞ্চ বানিয়ে গানে নাচে আবৃত্তিতে রবীন্দ্রজয়ন্তী পালনের ধূম আর চোখে পড়ে না, যা ভীষণ ভাবে নজরে পড়ছে ‘আতস’ বদলে দিচ্ছে বালুরঘাটকে। দেয়ালে দেয়ালে ছবিতে ছবিতে আস্তে আস্তে গোটা বালুরঘাটই হয়ে উঠছে আর্ট গ্যালারি।
‘আতস’এর দূরন্ত উপস্থিতিকে উপেক্ষা করার সাধ্য বালুরঘাটের নাই।”























