Monday, September 21, 2026
WA
Home Bangla “নিরয়কুল ১৯৪৮” ওয়েব সিরিজের সাংবাদিক সম্মেলন

“নিরয়কুল ১৯৪৮” ওয়েব সিরিজের সাংবাদিক সম্মেলন

0
1431
"নিরয়কুল ১৯৪৮" ওয়েব সিরিজের সাংবাদিক সম্মেলন
"নিরয়কুল ১৯৪৮" ওয়েব সিরিজের সাংবাদিক সম্মেলন

“নিরয়কুল ১৯৪৮” ওয়েব সিরিজের সাংবাদিক সম্মেলন

নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর

“নিরয়কুল ১৯৪৮” ওয়েব সিরিজের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো নাট্যমন্দির প্রেক্ষাগৃহে। এদিন সিরিজটির সমস্ত কলাকুশলীরা সিরিজটি নিয়ে সাংবাদিকদের বলেন,” এই সিরিজটি করতে প্রায় ৭ লক্ষ টাকা লেগেছে।’ সিরিজের পরিচালক অর্কপ্রভ ঘোষ বলেন,” এই সিরিজের একজন অভিনেতার বাড়ি কোলকাতা হলেও বাকি অভিনেতা অভিনেত্রীরা প্রায় সবাই দক্ষিন দিনাজপুর জেলার বাসিন্দা। তিনি সিরিজটিকে সবাইকে দেখার জন্য আহ্বান জানান।

সিরিজটিকে ৭ টি এপিসোডে ভাগ করা হয়েছে বলে জানালেন পরিচালক অর্কপ্রভ ঘোষ।

১৯৪৮ সাল, দেশ সদ্য স্বাধীনতা লাভ করেছে। কলকাতা থেকে বহু বহু দুরে থাকা নদী জঙ্গলে ঘেরা নিরয়কুল গ্রামে অবশ্য এ ঘটনার কোন প্রভাব পড়েনি। একদিন রাতের বেলায় সেই কলকাতা থেকে অচেনা এই গ্রামে এসে হাজির হয় এক তরুন, অখিলরঞ্জন চক্রবর্তী।

সে এসেছিল পৈতৃক সম্পত্তির একটা ব্যবস্থা করতে এবং তার খুড়তুতো দাদা নিখিলের স্ত্রী নলিনীবালার সাথে দেখা করতে। রাতের নৌকায় আসতে আসতে মাঝি বলেছিল অনেকদিন এই গ্রামের মানুষের সে সওয়ারী পায়নি। অখিল গ্রামে পা দেবার পরে বেশ কিছু অদ্ভুত মানুষজনের দেখা পেলেও শেষ অব্দি নিজের বাড়ি এবং নলিনী দুই খুঁজে পায়। দু এক দিন পরে সম্পত্তির জটিলটা মিটে গেলে অখিল খেয়াল করে প্রায় জনশূন্য পরিত্যক্ত এই গ্রামে এমন বেশ কিছু ঘটনা ঘটছে যার কোন বাখ্যা দেওয়া সম্ভব নয়। নিজের অজান্তেই সমস্ত গ্রামের মানুষ একটা অলৌকিক ফাঁদের মধ্যে জড়িয়ে পড়েছে। অখিল সব ভুলে গিয়ে সেই সমস্যার সমাধানের জন্য ঝাঁপিয়ে পড়ে কিন্ত গ্রামের সবাইকে বাঁচানোর জন্য তাকে একটা চরম মূল্য দিতে হয় যার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না।

সিরিজটির অন্যতম কলাকুশলীদের নাম দেওয়া হলো—-
প্রধান চরিত্র
নলিনীবালা দেবী – সুপর্ণা পল্যে
অখিলরঞ্জন চক্রবর্তী – অর্পণবন্ধু মজুমদার
সাধু পাগলা – সৌরভ রায়
হরিপদ – অমৃতেন্দু রায়
শঙ্করী দেবী – রীনা সিংহ রায়
কীর্তি – ইমন দত্ত
নস্কর – সুমন ভৌমিক
ঊষা- সায়ন্তনী চক্রবর্তী
পুঁটি – অদ্রিজা সরকার
পুঁটির মা – সুকন্যা সাহা
মোড়ল – শচীন্দ্রনাথ ঘোষ
নিখিলরঞ্জন – অর্কপ্রভ ঘোষ story and screenplay : Aarka prava Ghosh and Suparna Polley Director:Aarka prava Ghosh
এ সম্পর্কে বিশিষ্ট সঞ্চালক তুহিন শুভ্র মন্ডল বলেন, “‘ নিরয়কুল‌ ১৯৪৮ ‘
ওয়েব সিরিজ
টিমের সঙ্গে প্রেস মিটের সঞ্চালনায় আমি এবং আমার সাথে বালুরঘাট নাট্য মন্দিরে
উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব ও দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস ক্লাবের সাংবাদিক গণ।

এই ধরণের কাজে যত্ন , পরিশ্রম, মনোযোগ , আবেগ আর নিজের জায়গার জন্য ভালো কিছু করতে চাওয়ার ইচ্ছা ওদের সর্বক্ষণের সঙ্গী। ওরা: অর্ক, সুপর্ণা, সৌরভ, ইমন, অমৃতেন্দু ওদের পাশে থাকুন…..।” সবশেষে পরিচালক সাংবাদিকদের মাধ্যমে জানান, তাদের দরকার ‘ crowd funding’। প্রযোজনায় আগ্রহীরা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights