Wednesday, September 16, 2026
WA
Home Bangla উত্তরমেরুর আলোকছটা দেখা যাবে কলকাতার আকাশে

উত্তরমেরুর আলোকছটা দেখা যাবে কলকাতার আকাশে

0
1318
Life Under Artic Sky
Life Under Artic Sky

উত্তরমেরুর আলোকছটা দেখা যাবে কলকাতার আকাশে
অন্তরা ত্রিপাঠী,কলকাতা

আন্তর্জাতিক মিউজিয়াম ডে উপলক্ষ্যে কলকাতার সায়েন্স সিটি কর্তৃপক্ষ কলকাতার মানুষদের জন্য নিয়ে এলো “লাইফ আন্ডার আর্টিক স্কাই” । সুদূর উত্তর মেরুতে দেখা যায় “নর্দান লাইট” সৌরচুম্বকীয় তরঙ্গ ও পৃথিবীর ভূমন্ডলের সংঘাতে মেরু অঞ্চলে দেখা যায় এই আশ্চর্য্য আলোর খেলা। এর সাথে ওই বরফের দেশের যাযাবরদের জীবন নিয়ে তৈরী এই ছবি, আপামর জনতাকে পৌঁছে দেবে সেই সুদূর মেরু অঞ্চলের জীবন যুদ্ধের নিকটে।

কিভাবে বলগা হরিণ পালন করে সময় জনজাতির মানুষরা, স্লেজগাড়ি নিয়ে ভরা বসন্তের দিনে গ্রেট মাইগ্রেশন অফ রয়েল স্ট্যাগ বা বারাশিঙা নিয়ে সামি যাযাবরদের এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া। এ সবই দেখতে পাবেন একচল্লিশ মিনিট এর এই সিনেমায়।

স্পেস থিয়েটার আর তার মায়াময় আবেশে ১ ডলারের বা ১০০ টাকা খরচে পাবেন থ্রী ডি মুভিতে মেরু অঞ্চলের অভিজ্ঞাতা ১২ টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পৰ্যন্ত হিন্দি ,ইংলিশ ও পরে বাংলাতে দেখা যাবে পরপর ছয়টি শো । সেই একই শো টুডি তে ৮৫টাকায় দেখতে পাবেন। ৪১ মিনিটের এই ভিডিও তৈরী করেছেন উইনার পিকচার্স / বিহাইন্ড টি সীনস মিডিয়া

এই বিষয়ে কথা বলতে গিয়ে কলকাতার সায়েন্স সিটি কর্তৃপক্ষ বললেন মানুষ কয়েক হাজার ডলার খরচ করে যে দেশ দেখতে যান, আজ কলকাতায় বসে তাই দেখতে পাবেন ।

প্রেস মিটিং এ কলকাতার সায়েন্স সিটি কর্তৃপক্ষদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর শিবাজী রাহা,চেয়ারম্যান এক্সেকিউটিভ কমিটি সায়েন্স সিটি, আধিকারিক অরিজিৎ দত্ত চৌধুরী ও অনুরাগ কুমার ডিরেক্টর সায়েন্স সিটি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights