কল্যাণীতে এক্সপ্রেস ট্রেন চাই – পূর্বরেলে দাবি পেশ ছাত্রদের
দীর্ঘদিনের আবেদনের পর এবার পূর্ব রেলের কাছে এক্সপ্রেস ট্রেনের দাবি পেশ করলো কল্যাণী বিশ্বাবিদ্যালয়ের ছাত্ররা শিক্ষক বৃন্দ
কল্যাণী বিশ্ববিদ্যালয় ও কল্যাণী শিল্পাঞ্চলের এইমস প্রাপ্তি সহ নানা উন্নয়ন হচ্ছে কিন্তু রেল যোগাযোগ সেই দশক প্রাচীন রয়ে গেল। রেল আধুনিক যোগাযোগের সেরা মাধ্যম তাই এই মাধ্যমকে এই অঞ্চলের মানুষের জন্য মজবুত করতে এবার লিখিত দাবি সনদ দেয়া হলো পূর্বরেল কে ।
এক্সপ্রেস ট্রেন কল্যাণী স্টেশনে থামার দাবি জানিয়ে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী-গবেষক-অধ্যাক-আধিকারিক ও কর্মচারীরা।কল্যাণী বিশব্বিদ্যালয়ের ইতিহাস বিভাগের গবেষক ফারুক আহমেদের উদ্যোগে চিঠি মেল করেছেন।
সকলের আশা রেল সকলের কাজে আসবে ভেবে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন ।















