পদ্মা সেতু আমার গর্ব
কাওসার শামীম ,ঢাকা, বাংলাদেশ
পদ্মা সেতু আমার গর্ব
কাওসার শামীম ,
ঢাকা, বাংলাদেশ
পদ্মা একটি সেতু একটি প্রেরনা
আমার আত্ব-মর্যাদার ঠিকানা।
পদ্মা একটি সেতু একটাই দৃষ্টান্ত
গোটা জাতির বিজয়ের আনন্দ।
পদ্মা সেতু আজ স্বপ্নে না বাস্তবে
জাতির কি আনন্দ মেতেছে উৎসবে।
কত কত দেশী বিদেশীদের চক্রান্ত
প্রধানমন্ত্রীর একক সাহসী সিদ্ধান্ত।
কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না
সেতু হবেই, কোন চক্রান্ততে নুয়াবো না।
পদ্মা একটা সেতু আমার অহংকার
বীর বাঙালীর এক গর্বের হুংকার।
পদ্মা একটি সেতু উন্নয়নের শক্তি
আমরাই রোল মডেল, সবার যুক্তি।
কিছু স্মৃতি কিছু কথা :

কাওসার শামীম এই প্রজন্মের একজন সংবেদনশীল মানুষ। আজ থেকে প্রায় ২৫ বছর আগে ঢাকায় শিক্ষকতা কালে শামীম সাহেব আমার ছাত্র ছিলেন । কম্পিউটার প্রোগ্রামিং প্রশিক্ষণের বাইরেও তাঁর মানবিক হৃদয় আমায় স্পর্শ করেছিল । আজ সেই পুরান স্মৃতি সজীব হয়ে উঠলো এই কবিতার মধ্যে দিয়ে। ক্লাসে অনুরোধ করতাম লেখা চালিয়ে যা, আজ তাই এই লেখা অনেক মর্মস্পর্শী ।
















