নিয়ম
সুনন্দ মিত্র
নিয়ম আছে, নিয়মের মতো, নিয়মের বেড়াজালে,
নিয়ম’তো হয়, মানুষের হীত-এ, মানুষ কি, তা মানে?
বজ্র আঁটুনি ফস্কা গেরো, নিয়ম’তো বহু আছে,
কিন্তু সেসব, মানতে আমার ভীষণ বয়ে গেছে।
নিয়ম যখন হয়েছে, তার ফাঁকও তো কিছু আছে,
ফাঁক গলে ঠিক বেরিয়ে যাবো, উপায়টা জানা আছে।
নিয়ম ভাঙা’ই হয় যদি নিয়ম! তাহলে কি হবে পরে?
নিয়ম কি শুধু তাদেরই জন্য, যারা নিয়ম রক্ষা করে?
জটিল প্রশ্ন, উত্তর তবে সহজ, কঠোর হস্তে করলে দমন,
তবেই নিয়ম, সবই ঠিক হতে পারে।।


















