Sunday, October 25, 2026
WA
Home Bangla অঙ্ক-ভীতি দূরীকরণে চাকদাহ রামলাল একাডেমী” ও “কলকাতা ম্যাথমেটিক্যাল সোসাইটি”র যৌথ উদ্যোগে গণিত...

অঙ্ক-ভীতি দূরীকরণে চাকদাহ রামলাল একাডেমী” ও “কলকাতা ম্যাথমেটিক্যাল সোসাইটি”র যৌথ উদ্যোগে গণিত মেলার আয়োজন

0
1391
কলকাতা ম্যাথমেটিক্যাল সোসাইটি
কলকাতা ম্যাথমেটিক্যাল সোসাইটি

অঙ্ক-ভীতি দূরীকরণে গণিত মেলার আয়োজন

ছাত্র-ছাত্রীদের মধ্যে অঙ্ক-ভীতি দূর করতে,নদিয়া জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান -চাকদাহ রামলাল একাডেমী” ও “কলকাতা ম্যাথমেটিক্যাল সোসাইটি”র যৌথ উদ্যোগে ৩০ শে জুলাই, হয়ে গেল রাজ্যস্তরের গণিত বিষয়ক কর্মশালা, ‘গণিত মেলা’। বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সম্ভাবনাময় সংগীত শিল্পী ,দেয়াসিনি রায়ের সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘটে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৫০০ ছাত্রছাত্রী উৎসাহের সঙ্গে সারাদিনব্যাপী এই গণিত বিষয়ক কর্মশালায় অংশ নিয়েছে। কর্মসূচিতে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা ও বিশিষ্ট জনদের মধ্যে অন্যতম ছিলেন,
ড. পার্থ কর্মকার [(JDPI) উচ্চশিক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা।]
অধ্যাপক তপন কুমার বিশ্বাস (উপাচার্য হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়)।
ড. রিপন পাল(প্রধান শিক্ষক চাকদহ রামলাল একাডেমী) এবং বিদ্যালয়ের অন্যান্য বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

স্বাগত ভাষণে ড. কর্মকার বলেন, এ ধরনের শিক্ষা বিষয়ক কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ একান্ত প্রয়োজনীয় । তিনি মনে করেন, কুইজ বিতর্ক, মডেল নির্মাণ,পোস্টার তৈরি _এসবের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্ক ছাড়াও অন্যান্য বিষয়ের প্রতি আগ্রহ ও অনুরাগ তৈরি হয়।
কলকাতা ম্যাথমেটিক্যাল সোসাইটির সম্পাদক তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য তাঁর ভাষণে, এই সোসাইটির প্রতিষ্ঠাতা, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে ছাত্রীদের উৎসাহিত করেন।

এদিনের কর্মসূচির একটা বিশেষ দিক ছিল— বিভিন্ন ধরনের অঙ্ক বিষয়ক মডেল,পোস্টার এবং কুইজ প্রতিযোগিতা!
কর্মসূচির একটা বিশেষ অংশ ছিল,বিশেষজ্ঞ গণিত বিষয়ক শিক্ষকদের নিকট শিক্ষার্থীদের এবিষয়ক বিশেষ প্রশিক্ষণ। গণিত বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে,এই গণিত মেলার সমাপ্ত হয়।

প্রসঙ্গত উল্লেখ্য যে, চাকদহ রামলাল একাডেমিতে এই দিন আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষার সুবিধার্থে,অন্যান্য বিশিষ্ট জনের উপস্থিতিতে ড. পার্থ কর্মকার একটি স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করেন!
এই স্মার্ট ক্লাসরুম নির্মাণের যাবতীয় আর্থিক অনুদান প্রদান করেছেন,বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও বর্তমান কার্যকরি সমিতির সভাপতি শ্রী অঞ্জন কুমার শাসমল এবং তার সহধর্মিনী শ্রীমতি বিদ্যুৎলতা দেবী।

News and Photo by Faruque Ahamed

কলকাতা ম্যাথমেটিক্যাল সোসাইটি
কলকাতা ম্যাথমেটিক্যাল সোসাইটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights