Sunday, October 25, 2026
WA
Home Bangla প্রধানমন্ত্রী ১০ সেপ্টেম্বর ‘কেন্দ্র-রাজ্য বিজ্ঞান কনক্লেভ’এর উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী ১০ সেপ্টেম্বর ‘কেন্দ্র-রাজ্য বিজ্ঞান কনক্লেভ’এর উদ্বোধন করবেন।

0
671
PM Modi
PM Modi

প্রধানমন্ত্রী ১০ সেপ্টেম্বর ‘কেন্দ্র-রাজ্য বিজ্ঞান কনক্লেভ’এর উদ্বোধন করবেন।

সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুসারে এই সম্মেলনে দেশের বিভিন্ন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এবং সচিবরা অংশগ্রহণ করবেন।

একটি শক্তিশালী বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনমূলক ব্যবস্থাপনা গড়ে তুলতে এই প্রথম এ ধরণের একটি সম্মেলন আয়োজন করা হবে।

By PIB Kolkata

নয়াদিল্লি,  ৯  সেপ্টেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১০ সেপ্টেম্বর সকাল ১০.৩০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘কেন্দ্র-রাজ্য বিজ্ঞান কনক্লেভ’এর উদ্বোধন করবেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্যও রাখবেন।

উদ্ভাবন ও শিল্পোদ্যোগকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর নিরলস উদ্যোগের অঙ্গ হিসেবে দেশে শক্তিশালী বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনমূলক পরিবেশ গড়ে তুলতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র-রাজ্য সহযোগিতার মাধ্যমে সম্মেলন অনুষ্ঠিত হবে।

আমেদাবাদের সায়েন্স সিটিতে ১০ ও ১১ই সেপ্টেম্বর- দু’দিন ব্যাপী এই সম্মেলনে যেসব বিষয় নিয়ে আলাপ-আলোচনা হবে সেগুলি হল:- ২০৪৭ সালের কথা ভেবে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের পরিকল্পনা, বিভিন্ন রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় পরিকল্পনা, সকলের জন্য ডিজিটাল পদ্ধতিতে স্বাস্থ্য পরিষেবা প্রদান, ২০৩০ সালের মধ্যে গবেষণা ও উন্নয়ন খাতে বেসরকারী বিনিয়োগ দ্বিগুণ করা, কৃষি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে কৃষকের আয় বৃদ্ধি, বিশুদ্ধ পানীয় জল উৎপাদনে নতুন নতুন উদ্ভাবন, সকলের জন্য পরিবেশ বান্ধব জ্বালানী, হাইড্রোজেন মিশনে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা, গভীর সমুদ্র মিশনে উপকূলবর্তী রাজ্যগুলির প্রাসঙ্গিকতা।

বিজ্ঞান ও প্রযুক্তির প্রথম এই কনক্লেভে গুজরাটের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এবং সচিব, শিল্প মহলের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, অসরকারী সংগঠনের প্রতিনিধি, তরুণ বিজ্ঞানী এবং ছাত্রছাত্রীরা উপস্থিত থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights