কালপুরুষ ও ধ্রুবতারা
সুমন মুন্সী
হে উজ্জ্বল দ্রুবতারা, নক্ষত্র শ্রেষ্ঠ গগনে,
ভেবে দেখেছো কি , কেন কাল পুরুষ দাড়ায়ে শিওরে?
কিসের সে অহংকার করে কালপুরুষ ধনুক হাতে লয়ে,
লুব্ধক থাকে নীরবে দাড়ায়ে, তাঁর পদতলে।
তোমায় ছাড়া যখন দিকভ্রষ্ট হয় সময়ে রথ,
সময়কেও পথ দেখায় কি ধ্রুব তোমার ওই উজ্জ্বল ছটা ।
কালের যাত্রার ধনি ওই শোনা যায়,
সময়ের রথের চাকার তোলে,
সময় হাসিয়া কয়, মিছে ভাব কেন পিছু ফিরে ।
আগামীর ডাক শুনে, ইতিহাস নীরবে কহে,
ভাবিকাল শুনো তবে , বর্তমান কিছু নাই,
সে শুধু অতীতের দ্বারে দাড়ায়ে থাকে,
আগামীকে স্বাগত জানাতে।
আজ আমি আসিয়াছি ধূমকেতু হয়ে,
নীরবে কান্না ঝরে আনন্দের রং নিয়ে,
স্মৃতি কত সুখের কত যে মধুর,
বোঝা যায় কাছে এলে প্রিয় কোনো বন্ধুর।
স্বাগত জানাই তোমায় ওগো প্রিয় বন্ধু,
অপেক্ষায় আছে দেশে তব আরো কত প্রিয় বন্ধু ।

















