Thursday, September 24, 2026
WA
Home Bangla জাতীয় ক্রীড়া ও গেমস টেনিস টুর্নামেন্ট 2022 এর উদ্বোধনী অনুষ্ঠান

জাতীয় ক্রীড়া ও গেমস টেনিস টুর্নামেন্ট 2022 এর উদ্বোধনী অনুষ্ঠান

0
765
কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISCE) এর জাতীয় ক্রীড়া ও গেমস টেনিস টুর্নামেন্ট 2022 এর উদ্বোধনী অনুষ্ঠান
কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISCE) এর জাতীয় ক্রীড়া ও গেমস টেনিস টুর্নামেন্ট 2022 এর উদ্বোধনী অনুষ্ঠান

কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISCE) এর জাতীয় ক্রীড়া গেমস টেনিস টুর্নামেন্ট 2022 এর উদ্বোধনী অনুষ্ঠান

Kolkata, 26th Setember, 2022:

ভারতীয় স্কুল সার্টিফিকেট পরীক্ষার (CISCE) ব্যবস্থাপনায় আজ কলকাতার বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনে শুরু  হল জাতীয় ক্রীড়া ও গেমস টেনিস টুর্নামেন্ট 2022।

সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল, সল্টলেক ছিল  এই টুর্নামেন্টের  মুখ্য  আয়োজক।  ভারত ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহী থেকেও প্রতিযোগীরা  অংশ নেন। মোট ২৪০ জন প্রতিযোগী অনূর্ধ্ব  ১৪, ১৭ এবং  ১৯ বিভাগে প্রতিনিধিত্ব করেন। এই  টুর্নামেন্টের   বিজয়ীরা সরাসরি   খেলো ইন্ডিয়া  গেমসে অংশগ্রহণের সুযোগ  পাবে। 

এইদিনের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  ক্রীড়া  ও যুবকল্যাণ  দফতরের  প্রতিমন্ত্রী  মাননীয়  মনোজ তিওয়ারি, উপস্থিত ছিলেন নীতিন কীর্তনে, টেনিস খেলোয়াড় ( স্বর্ণপদক প্রাপ্ত), শ্রী  অরিজিৎ বসু, ডেপুটি সেক্রেটারি (অর্থ), শ্রী  রঞ্জন মিত্তর, ফিউচার ফাউন্ডেশন স্কুলের অধ্যক্ষ এবং CISCE গেমসের আঞ্চলিক সমন্বয়কারী, শ্রী সুজয় বিশ্বাস, সভাপতি, অ্যাসোসিয়েশন অফ স্কুলস ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট,  এবং রাম মোহন মিশন স্কুলের অধ্যক্ষ; শ্রী অজয়   চোপড়া, সচিব ও প্রশাসক, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল, সল্টলেক, শ্রী অনিল শ্রীবাস্তব, অধ্যক্ষ, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল, সল্টলেক সহ অন্যান্য অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা।

আগামী  ৩০ সেপ্টেম্বর  এই টুর্নামেন্টের  সমাপ্তি। অনুষ্ঠানে  উপস্থিত  থাকবেন  কিংবদন্তী   প্রাক্তন  টেনিস  খেলোয়াড়  জয়দীপ  মুখোপাধ্যায়। মধ্যবর্তী দিনগুলিতে, ম্যাচগুলি সকাল 10 টা থেকে 9 টা পর্যন্ত অনুষ্ঠিত  হবে।

অনুষ্ঠানে বক্তব্য  রাখতে  গিয়ে শ্রী অজয়   চোপড়া, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল, সল্টলেকের সেক্রেটারি ও প্রশাসক বলেন, “সিআইএসসিই ন্যাশনাল লন টেনিস টুর্নামেন্ট 2022  আয়োজন  করা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুলের জন্য অত্যন্ত গর্বের  বিষয়। সমগ্র ভারত এবং এমনকি সংযুক্ত আরব আমিরশাহী থেকেও  প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন। প্রায় 250 জন প্রতিযোগী বারোটি জোনে ভাগ করে  হবে টুর্নামেন্ট।  সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুলের  ব্যবস্থাপনা, স্টাফ এবং শিক্ষার্থীরা এই টুর্নামেন্টের আয়োজক হতে পের নিজেদের   অত্যন্ত সন্মানিত  বোধ  করছে।  আমরা  চেষ্টা  করবো  পুরো টুর্নামেন্টে যথাযথ  স্পোর্টসম্যানশিপ ধরে  রাখতে। 

দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট  (সংক্ষেপে ‘কাউন্সিল’) সর্বদাই শিক্ষার্থীদের স্বাস্থ্যকর শিক্ষা প্রদানের উপর জোর দিয়েছে। তাই খেলাধুলা একটি CISCE অন্তর্ভুক্ত স্কুলের পাঠ্যক্রমের একটি অবিচ্ছেদ্য অংশ।কাউন্সিলের লক্ষ্য একটি উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করা এবং  স্কুলে অধ্যয়নরত সমস্ত শিশুদের  খেলাধুলার নানা  শাখায় তাদের প্রতিভা এবং দক্ষতা প্রদর্শনের সুযোগ প্রদান করা। একবার মনোনীত হবার পর  পরবর্তী ধাপ হল বড় মঞ্চে খেলা এবং স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া (SGFI) দ্বারা পরিচালিত বার্ষিক জাতীয় স্কুল গেমসে কাউন্সিলের প্রতিনিধিত্ব করা এবং তারপরে খেলো ইন্ডিয়া স্কুল গেমসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights