জগদ্দল উৎসব ২০২৩ – কুইজ প্রতিযোগিতায় অদ্বিতীয় হলেও দ্বিতীয় স্থানে মন্ডলপাড়া গার্লস হাই স্কুলের ছাত্রীরা
জগদ্দল/নৈহাটী , ৯ ফেব্রুয়ারী ২০২৩
মন্ডলপাড়া গার্লস হাই স্কুলের ছাত্রীরা তাঁদের সুযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তত্বাবধানে শুধু লেখা পড়া নয় অনন্য বিষয়েও সমান পারদর্শী হয়ে বড় হচ্ছেন তা স্পোর্টস ও নেতাজী জন্মদিন পালনেও দেখা গেছিল।
এবার জগদ্দল উৎসব ২০২৩ এ কুইজ প্রতিযোগিতায় তাঁরা অল্পের জন্য ত্বিতীয় স্থান পেলেন। সকলে নিশ্চিত ছিলেন মন্ডলপাড়া গার্লস হাই স্কুলের ছাত্রীরা ই সেরার শিরোপা পাবেন। প্রতিযোগিতা শেষে সকল শিক্ষক শিক্ষিকা ও অভিবাবকরা অংশগ্রহণকারী অহনা রায়,সঞ্চিতা হালদার ও বৈভবী দাস দের ও স্কুলকে অভিনন্দন জানান।
এ বিষয়ে প্রধান শিক্ষিকা সুপর্ণা দি ও তাঁর সুযোগ্য সহকর্মীদের একান্ত প্রচেষ্টা প্রশংসার দাবি ।






ছবি ও তথ্য সূত্র শায়ন্তি ভঞ্জ চৌধুরী , মন্ডলপাড়া গার্লস হাই স্কুলের শিক্ষিকা













