Monday, September 21, 2026
WA
Home Bangla বিএসএফ বাংলাদেশ সীমান্তে চোরাকারবারীদের কবল থেকে বিরল প্রজাতির পাখিদের পাচারের হাত থেকে...

বিএসএফ বাংলাদেশ সীমান্তে চোরাকারবারীদের কবল থেকে বিরল প্রজাতির পাখিদের পাচারের হাত থেকে রক্ষা করেছে

0
606
বিএসএফ বাংলাদেশ সীমান্তে চোরাকারবারীদের কবল থেকে বিরল প্রজাতির পাখিদের পাচারের হাত থেকে রক্ষা করেছে
বিএসএফ বাংলাদেশ সীমান্তে চোরাকারবারীদের কবল থেকে বিরল প্রজাতির পাখিদের পাচারের হাত থেকে রক্ষা করেছে

বিএসএফ বাংলাদেশ সীমান্তে চোরাকারবারীদের কবল থেকে বিরল প্রজাতির পাখিদের পাচারের হাত থেকে রক্ষা করেছে।

(জেলা-নদিয়া)

সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফের অধীনে ৮৪ ব্যাটালিয়নের সীমা চৌকি বেতাই এর জোয়ানরা বিরল প্রজাতির পাখির পাচার রোধ করেছে। চোরাকারবারীরা বাংলাদেশ থেকে এসব পাখিদের ভারতে আনার চেষ্টা করছিল।

১৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের প্রায় ০৫০০ টার দিকে বিএসএফ-এর ৮৪ ব্যাটালিয়নের সীমা চৌকি বেতাই-এর কর্তব্যরত জওয়ানরা তাদের দায়িত্বের এলাকায় চোরাকারবারিদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। জোয়ানরা দেখে যে বাংলাদেশ থেকে কিছু চোরাকারবারী সাথে কাঠের তৈরি বাক্স নিয়ে ভারতীয় সীমান্তে ঢোকার চেষ্টা করছে। জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করলে, চোরাকারবারিরা ভয় পেয়ে যায় এবং তারা তাদের সাথে রাখা সামগ্রী সেখানেই ফেলে অন্ধকার ও ঝোপঝাড়ের সাহায্যে নিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায়। পরে এলাকাটি তালাশি করলে একটি কাঠের বাক্সের ভেতর থেকে বিরল প্রজাতির ০৮টি পাখি উদ্ধার হয়, যার মধ্যে ০৩টি পাখি মৃত অবস্থায় পাওয়া গেছে।

৮৪ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ডিং অফিসার তার জোয়ানদের সতর্কতার জন্য আনন্দ প্রকাশ করেছেন এবং বলেছেন যে তার জোয়ানরা সীমান্ত অপরাধ এবং চোরাচালান বন্ধ করতে সম্পূর্ণরূপে দৃঢ়প্রতিজ্ঞ এবং প্রতিশ্রুতিবদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights