Tuesday, September 29, 2026
WA
Home Bangla বোতামের গণতন্ত্র

বোতামের গণতন্ত্র

0
1001
Life in a Metro By Suman Munshi
Life in a Metro By Suman Munshi

বোতামের গণতন্ত্র
সুমন মুন্সী

ভুখা পেটে গান গাই সংবিধানের সুরে,
শিক্ষিত জাতি যখন,জুতো চাটে সুখে,

সোনার দেশগড়ি গিল্টির চাদরে,
মানবিক মুখ খুঁজি , চেনা সব দানবে।

গণতন্ত্র ডাক দেয় শ্রেষ্ঠ মানবতার নামে,
শকুনেরা ওঁৎ পেতে সেই ভোজ খেতে আসে,

জনতার রক্তে হলো দীঘি থেকে সাগর,
এবার এক হাতে বোতাম আর জুতো অন্য হাতে ,

জুতিয়ে লম্বা করে দাও, দাও ঘাড় ধরে ধাক্কা!
টিএ , ডিএ সহ জনতা দিলো রাম ধাক্কা ।

জনতার দরবারে নেই কোনো রাজা বা রানী,
জনসেবায় যেই যায়, সে হলো জনতার চাকরানী।

যতই মেলাও হাত টেবিলের তলে,
জনতার রোষে,সবাই যাবে রসাতলে,

রায় গেলো, সেন গেলো, গেলো মুখার্জী,
বসু গেলো, ভট্টাচার্য গেলো, গেলো কূলহীন কুলীনের দল ।

শনির সাড়েসাতি এলো বাংলা জুড়ে,
বুদ্ধ যবে থেকে গেছেন শান্তির ধ্যানে।

সোনার বাংলা হলো কাঙ্গালিনী,
বন্ধ ঘরেতে কাঁদে কামলা বস্তাবন্ধী,
অপ্সরা বর দিলো বুড়ো ভামেদের,
শিক্ষার যৌবন কেঁদে যায় গান্ধীর তলে,

বিচিত্র দেশ এক চোর হয় রাজা,
রাজার ধন হারিয়ে ফকির হলো প্রজা ।

এস সবে আর একবার সাগরের ঢেউ মাখি বাংলা জুড়ে,
যত পাপ ধুয়ে যাক সাগরের জলে!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights