মায়ের আমার জন্মদিন
সুমন মুন্সী
এক বুড়ো ছেলে বায়না করে,
মাগো কবে তোমার জন্মদিন,
পায়েস খাবো, লুচি খাবো আর কষা মাংস।
মাগো সব চেয়ে প্রিয় বলো কোন কথাটা শুনি,
পরে গিয়ে ব্যথা পেলে, বকে দিতে মেঝেটাকে তখুনি,
আমার হাত কাটলে পরে, কাঁদতে তুমি অঝোর,
ব্যথা ভুলে জিজ্ঞাসা করতাম, মাগো কাটলো তোমার কখন?
জন্মদাত্রী মা আমার আছে সুখে এখন,
স্বর্গলোকে দেবতারা নজর রাখেন সারাক্ষণ।
আমি হেথা একা বলে দয়া বুঝি হলো,
শায়ন্তি নামের এক ছোট্টো বোন, আমার মা হলো যে এখন।
আর কোনো চিন্তা নেই মা, তুমি সুখে থেকো,
তোমার মতোই সোনার মেয়ে বোনটি আমার জেনো ,
আজ কে তাঁর জন্মদিনে সেরা আশীর্বাদটাই করো।
জগৎজোড়া নাম হবে সোনাই সোনার ছেলে,
পাশে থাকবে এই বুড়োছেলে, দেখি শয়তানে কি করে।
কোনো চিন্তা করিস না মা, ছেলে আছে না তোর,
কলম টাই তার তরোয়াল ডরায় যত চোর।
বারে বারে আসুক ফিরে বসন্তের এই শুভ দিন,
এই ফাগুনেই যে, মায়ের আর এই বুড়ো ছেলের জন্মদিন।


















