Tuesday, September 29, 2026
WA
Home Bangla আইইডিতে নারী দিবস উদযাপন ও উদার আকাশ পত্রিকার পাঠ উম্মোচন

আইইডিতে নারী দিবস উদযাপন ও উদার আকাশ পত্রিকার পাঠ উম্মোচন

0
952
আইইডিতে নারী দিবস উদযাপন ও উদার আকাশ পত্রিকার পাঠ উম্মোচন
আইইডিতে নারী দিবস উদযাপন ও উদার আকাশ পত্রিকার পাঠ উম্মোচন

আইইডিতে নারী দিবস উদযাপন ও উদার আকাশ পত্রিকার পাঠ উম্মোচন

সোনিয়া তাসনিম

প্রযুক্তি ও উদ্ভাবন আনবে সমতায়ন এই মন্ত্রকে প্রতিপাদ্য করে গত সোমবার, ৬ মার্চ ২০২৩ এ বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে একত্রিত হয়েছিল একঝাঁক সাহিত্যপ্রেমী মুক্তমনা সুহৃদেরা। মূলত, আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে ইন্সটিটিউট অব এনভায়রনমেন্ট (আইইডি) আয়োজিত হয়েছিল এই নারী=পুরুষ এর এক প্রাণবন্ত সম্মেলন। আলোচনার ফুলঝুরি, সংগীতের মূর্ছনা, বাঁশির রাগ আর ঢোলকের জয়ধ্বনিতে অনুষ্ঠানটি মুখরিত ছিল এক অনবদ্য আমেজে।

অনুষ্ঠানটির প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন আইইডির সম্মানিত সমন্বয়কারী সঞ্চিত তালুকদার মহাশয়৷ আলোচনায় সরব হয়ে উঠেছিলেন সাবেক সচিব ও কবি হুমায়ুন কবির (অর্ণব আশিক), প্রশিকার সম্মানিত চেয়ারম্যান ও কবি রোকেয়া ইসলাম, কমওউনিটি অব অনকোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মাহবুব শওকত, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি মুস্তারি বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের সাবেক উপ পরিচালক ও লেখক মিনা মাশরাফি, শান্তি উন্নয়ণ কর্মী তন্দ্রা বড়ুয়া, ভারতীয় হাই কমিশনের কর্মকর্তা সাথী সাহা, কবি আব্দুর রাজ্জাক, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক মকবুল হোসেন প্রমুখ।

সময় ব্যাপী গড়িয়ে চলা এই আয়োজন ছিল বহতা নদীর মতই কলতানে মুখরিত। মুস্তারি বেগম ও তন্দ্রা বড়ুয়ার কন্ঠে তোলা তাল আর লয়ের ছন্দ সবাইকে ভাসিয়ে নিয়েছিল কোন এক মায়াবী জগতে। কবিতার ছন্দমালায় ছন্দ সাজিয়ে এক হৃদয়গ্রাহী পরিবেশ তৈরী করে নেন একে একে মিনা মাশরাফি, মাহবুব শওকত ও কবিতা কোস্তা।

অনুষ্ঠানের এক পর্যায়ে পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় পত্রিকা “উদার আকাশ” এর পাঠ উম্মোচন পর্ব সমপন্ন করা হয়। উল্লেখ্য, ফারুক আহমেদ-এর সম্পাদনা আন্তর্জাতিক কলকাতা বইমেলা সংখ্যা ১৪২৯ “উদার আকাশ” পত্রিকাটি ইতিমধ্যে দুই বাংলার পাঠক সমাজের কাছে দারুণ ভাবে জনপ্রিয় এবং সমাদৃত হয়ে উঠেছে। অন্যান্য বারের মত এবারেও এই পত্রিকার সংখ্যায় কুশলী কলম ধরেছেন দুই বাংলার এক ঝাঁক নবীন প্রবীন কলমযোদ্ধারা। পত্রিকার পাঠ উন্মোচন পর্বে, এতে প্রকাশিত নিজ নিজ কবিতা পাঠ করেন লেখকেরা। সেই সাথে পত্রিকাটির অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেন। এই পর্যায়ে পত্রিকাটির সাফল্যমন্ডিত জয়যাত্রা সহ বাংলাদেশে এর বহুল প্রচার কামনা করা হয়। উভয় বঙ্গের মানুষের ভালবাসা অর্জন করেছে ইতিমধ্যেই “উদার আকাশ” পত্রিকার বিশেষ সংখ্যা ও “উদার আকাশ” প্রকাশনা সংস্থার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গবেষণা গ্রন্থ।

গান, গল্প, কবিতা আয়োজনের পাশাপাশি স্বাদের মাতোয়ারায় আমোদিত হয় এই আয়োজন৷ মৌসুমী ফলের রসালো স্বাদ আর গরম চায়ের পেয়ালায় ধোঁয়ার আপ্যায়নে সিক্ত হন উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরিশেষে, মকবুল হোসেন সাহেবের বাঁশির সুললিত সুর এবং নরেন্দ্রনাথ সিংহের ঢোলকের বিদায়ী তালে এই প্রাণোচ্ছল কলতানের বিদায়ী ছন্দ সাজিয়ে নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights