
বর্ডার সিকিউরিটি ফোর্স সীমান্ত গ্রামে সিভিক অ্যাকশন কার্যক্রমের আয়োজন করেছে, শত শত স্কুল শিশু উপকৃত হয়েছে।
(জেলা-মালদা)
১৮ মার্চ, ২০২৩ তারিখে, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন, ১১৫ ব্যাটালিয়নের সীমা চৌকি বয়রাঘাট এলাকার অধীনস্থ বড়সিমুল হাই স্কুলে সিভিক অ্যাকশন কার্যক্রমের মাধ্যমে স্কুলের বাচ্চাদের স্টেশনারী সামগ্রী বিতরণ করা হয়েছে। জওয়ানরা স্কুলের শিশুদের মধ্যে ভলিবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে।
গ্রামবাসী এবং স্কুল প্রশাসন বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মীদের প্রশংসা করেছে এবং বিএসএফকে ভবিষ্যতে আরও বেশি করে এই ধরনের ক্যাম্প আয়োজন করার আহ্বান জানিয়েছে।
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, আঞ্চলিক সদর দফতর, মালদা জওয়ানদের দ্বারা করা মহৎ কাজের প্রশংসা করেছেন। তিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বাহিনী সময়ে সময়ে এ ধরনের কর্মসূচিও পালন করে থাকে। আগামীতেও সীমান্ত এলাকায় এ ধরনের কর্মসূচির আয়োজন করা হবে বলেও তিনি জানান ।















