বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে ২.৩ লক্ষ টাকা মূল্যের মাছের ডিম বাজেয়াপ্ত করেছে
(জেলা: উত্তর ২৪ পরগণা)
০৮ এপ্রিল, ২০২৩ তারিখে, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন সীমা চৌকি বোলতলা, ১১৮ ব্যাটালিয়নের সতর্ক জওয়ানরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কাজ করে মাছের ডিম ভর্তি ২৩ টি প্লাস্টিকের ব্যাগ আটক করেছে। জব্দ করা মাছের ডিমের বাজার মূল্য ২,৩০,০০০/- টাকা। চোরাকারবারীরাএসব মাছের ডিম ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল ।
রাত প্রায় ২৩৫০ টায় সীমা চৌকি বোলতলার কর্তব্যরত জোয়ানরা কালিন্দী নদীতে কিছু চোরাকারবারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। জওয়ানরা সঙ্গে সঙ্গে কালিন্দী নদীর কিনারায় পৌঁছে এবং নদীতে কিছু জিনিস ভাসতে দেখেন। এরপরে, বোট টহল দলকে খবর দেওয়া হয়, তারা এলাকায় পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করে নদী থেকে মাছের ডিম ভর্তি ২৩ টি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে।
জব্দকৃত মাছের ডিম পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম অফিস, হিঙ্গলগঞ্জে হস্তান্তর করা হয়েছে।
জওয়ানদের সাফল্যে আনন্দ প্রকাশ করে, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র বলেছেন যে চোরাচালানের সমস্ত সম্ভাব্য রাস্তা গুলিতে কঠোর নজরদারিতে রাখা হয়েছে যাতে চোরাকারবারিরা তাদের ঘৃণ্য পরিকল্পনা চালাতে না পারে। তিনি আরও বলেন, বিএসএফ জওয়ানরা কোনো অবস্থাতেই সীমান্তে চোরাচালান বা অন্য কোনো ধরনের অপরাধ হতে দেবেন না।

















