Monday, October 26, 2026
WA
Home Bangla ‛বিদ্রোহী কবি’ নজরুলকে নৈহাটিতে স্মরণ

‛বিদ্রোহী কবি’ নজরুলকে নৈহাটিতে স্মরণ

0
715
‛বিদ্রোহী কবি’ নজরুলকে নৈহাটিতে স্মরণ
‛বিদ্রোহী কবি’ নজরুলকে নৈহাটিতে স্মরণ

‛বিদ্রোহী কবি’ নজরুলকে নৈহাটিতে স্মরণ

           “ধুমকেতু” পত্রিকায় কাজী নজরুল ইসলামের ‛আনন্দময়ীর আগমনে’ কবিতা প্রকাশিত হলে তিনি পরাধীন ভারতের বৃটিশ সরকারের রাজরোষে পড়েন। গ্রেপ্তারী পরোয়ানা জারি হয়, অবশেষে বৃটিশ পুলিশ কুমিল্লা থেকে কবিকে গ্রেপ্তার করে। কবির এক বছরের কারাদণ্ড হয়। সেই সময় কবিকে আলিপুর সেন্ট্রাল জেল থেকে হুগলী জেলে স্থানান্তর পর্বে নৈহাটিতে ট্রেন বদলের সময় কবিকে নৈহাটি জি আর পি এস-এ তিন ঘন্টার মতো বিশ্রাম নিতে হয়। সেই দিনটি ছিল ১৯২৩ সালের ১৪ এপ্রিল অর্থাৎ আজ থেকে শতবর্ষ আগে। ঐতিহাসিক স্মৃতি বিজড়িত সেই দিনটিকে স্মরণ করে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। শতবর্ষের সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে ও শ্রদ্ধা জানিয়ে ১৪ এপ্রিল ২০২৩ নৈহাটি জি আর পি এস- এ কবির স্মারক ফলকের সামনে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও মাল্যদান করা হয়। নৈহাটি জি আর পি এস-এর ইন্সপেক্টর-ইনচার্জ বাসুদেব মল্লিকের প্রচেষ্টায় ও সাংবাদিক আয়ুব আলির সহযোগিতায় ‛নজরুল চর্চা কেন্দ্র’ (বারাসাত) ও ‛ছায়ানট’ (কলকাতা) সহ  ‛নৈহাটি স্বাধীনতা দিবস উদযাপন কমিটি’, ‛নৈহাটি অগ্নিবীণা সাংস্কৃতিক সংস্থা’, ‛শিবদাসপুর মানব চেতনা ওয়েলফেয়ার সমিতি’ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। দিনটির ঐতিহাসিকতা নিয়ে আলোচনা করেন বারাসাত নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি ও হিঙ্গলগঞ্জ মহাবিদ‍্যালয়ের অধ‍্যক্ষ ড. শেখ কামাল উদ্দীন, নৈহাটি স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সভাপতি পরেশনাথ সরকার ও ইন্সপেক্টর ইনচার্জ বাসুদেব মল্লিক। উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন চিরন্তন দে, সাবিরুল গনি, পার্থ রায়, দেবযানী চৌধুরী, অশোক কুমার দাস প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা।

‛বিদ্রোহী কবি’ নজরুলকে নৈহাটিতে স্মরণ
‛বিদ্রোহী কবি’ নজরুলকে নৈহাটিতে স্মরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights