জল সংরক্ষণ নিয়ে হরিয়ানার কুরুক্ষেত্রের বান গ্রামের বাসিন্দা অঙ্কুর-এর প্রয়াসের প্রশংসা প্রধানমন্ত্রীর
By PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ এপ্রিল, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হরিয়ানার কুরুক্ষেত্রের বান গ্রামের বাসিন্দা অঙ্কুর-এর জল সংরক্ষণ নিয়ে উদ্যোগের প্রশংসা করেছেন।
কুরুক্ষেত্রের সাংসদ শ্রী নায়াব সাইনির ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন :
“অপূর্ব প্রয়াস! জল সংরক্ষণের লক্ষ্যে কুরুক্ষেত্রের অঙ্কুর যে উদ্যোগ নিয়েছেন তা সকলকে দিশা দেখাবে।”

















