Thursday, September 17, 2026
WA
Home Bangla জাতীয় স্টার্ট-আপ পুরস্কার, ২০২৩-এর জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা ১৫ জুন, ২০২৩...

জাতীয় স্টার্ট-আপ পুরস্কার, ২০২৩-এর জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা ১৫ জুন, ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে

0
475
Startup India
Startup India

জাতীয় স্টার্ট-আপ পুরস্কার, ২০২৩-এর জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা ১৫ জুন, ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে

By PIB Kolkata

নয়াদিল্লি, ১ জুন, ২০২৩

বাণিজ্য ও শিল্প মন্ত্রকের আওতাধীন শিল্পের প্রচার ও অভ্যন্তরীণ বাণিজ্য বিষয়ক দপ্তর (ডিপিআইআইটি) ২০২০ সালের জাতীয় স্টার্ট-আপ পুরস্কার (এনএসএ) চালু করে। ২০২৩-এর জাতীয় স্টার্ট-আপ পুরস্কারের জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে ১লা এপ্রিল, ২০২৩ থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা বাড়িয়ে ১৫ই জুন, ২০২৩ করা হল।

জাতীয় স্টার্ট-আপ পুরস্কার, ২০২৩-এর আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোয় উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগপতিদের তাঁদের উদ্ভাবনী ক্ষমতা তুলে ধরার জন্য অতিরিক্ত সময় মিলবে।

জাতীয় স্টার্ট-আপ পুরস্কার, ২০২৩ দেশের সব প্রান্তের বিভিন্ন উদ্ভাবনমূলক বিষয়গুলির ওপর নির্ভর করে প্রদান করা হবে। এবারের মূল ভাবনা স্থির করা হয়েছে – ‘ভিশন ইন্ডিয়া @২০৪৭’। অমৃতকালে ভারতের উন্নত অর্থনীতির দেশ হিসেবে পরিণত হওয়ার যাত্রাপথে এই ভাবনা বিশেষভাবে সহায়ক হবে। 

ডিপিআইআইটি প্রতি বিভাগে একটি বিজয়ী স্টার্ট-আপকে ১০ লক্ষ টাকা নগদ পুরস্কার প্রদান করবে। এছাড়াও, বিজয়ী এবং জাতীয় স্টার্ট-আপ পুরস্কার, ২০২৩-এর চূড়ান্ত তালিকায় থাকা স্টার্ট-আপগুলি বিশেষভাবে বিনিয়োগকারী ও সরকারি নেটওয়ার্ক থেকে সাহায্য পাবে।

পরপর তিনবার সফলভাবে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজনের পর এবারে এমএসএ স্টার্ট-আপ ক্ষেত্রে উদ্যোগপতিদের মধ্যে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে। 

উৎসাহী অংশগ্রহণকারীদের জাতীয় স্টার্ট-আপ পুরস্কারের সরকারি ওয়েবসাইট – https://www.startupindia.gov.in/ দেখতে এবং তাদের আবেদনপত্র বর্ধিত সময়সীমা ১৫ই জুনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

আরও জানতে দেখুন – https://www.startupindia.gov.in/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights