Wednesday, September 16, 2026
WA
Home Bangla বিএসএফ ১৬.৪৬ লক্ষ টাকা মূল্যের সোনা সহ পাচারকারীকে গ্রেফতার করেছে

বিএসএফ ১৬.৪৬ লক্ষ টাকা মূল্যের সোনা সহ পাচারকারীকে গ্রেফতার করেছে

0
424
বিএসএফ ১৬.৪৬ লক্ষ টাকা মূল্যের সোনা সহ পাচারকারীকে গ্রেফতার করেছে
বিএসএফ ১৬.৪৬ লক্ষ টাকা মূল্যের সোনা সহ পাচারকারীকে গ্রেফতার করেছে

বিএসএফ ১৬.৪৬ লক্ষ টাকা মূল্যের সোনা সহ পাচারকারীকে গ্রেফতার করেছে

(জেলা-মুর্শিদাবাদ)
১৫ জুন, ২০২৩ তারিখে, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীন ৩৫ ব্যাটালিয়নের সীমা চৌকি এট্রোসিয়ার জওয়ানরা, জোরালো সংবাদের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ২৭৭.৩৭ গ্রাম সোনা সহ এক পাচারকারীকে ধরেছে, যার আনুমানিক মূল্য ১৬,৪৬,১৯০/- টাকা।

উল্লেখ্য, সীমা চৌকি এট্রোসিয়ার জওয়ানরা নিশ্চিত খবর পায় যে এক চোরাকারবারী কৃষকের ছদ্মবেশে সোনা পাচার করতে চলেছে। এরপরই জওয়ানরা তাদের এলাকায় নজরদারি বাড়ায়। ওই কৃষক তার কৃষি জমিতে যায় এবং কিছুক্ষণ পর কৃষক বাড়ি যাওয়ার জন্য ক্ষেত থেকে বের হলে বিএসএফ জওয়ানরা তাকে ঘটনাস্থলেই ধরে ফেলে। জোয়ানরা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করলে তার সাইকেলের প্যান্ডেল থেকে ১০ টি টুকরোর আকারে ওই সোনা পাওয়া যায়। এরপর জওয়ানরা পাচারকারীকে জিজ্ঞাসাবাদের জন্য সীমান্ত চৌকিতে নিয়ে আসে। ধৃত পাচারকারীর পরিচয়- আতিকুর রহমান, জেলা মুর্শিদাবাদ।

বিএসএফ ১৬.৪৬ লক্ষ টাকা মূল্যের সোনা সহ পাচারকারীকে গ্রেফতার করেছে
বিএসএফ ১৬.৪৬ লক্ষ টাকা মূল্যের সোনা সহ পাচারকারীকে গ্রেফতার করেছে

জিজ্ঞাসাবাদে চোরাকারবারী জানায় ওই সোনা গ্রাম বকচর, থানা ও জেলা চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশের বাবু নামের ব্যাক্তির কাছ থেকে নিয়েছে।

আটক চোরাকারবারীকে জব্দকৃত সোনার বিস্কুট টুকরো সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম অফিস লালগোলায় হস্তান্তর করা হয়েছে।

বর্ডার সিকিউরিটি ফোর্স সীমান্তে বসবাসকারী লোকদের বিএসএফ-এর সীমা সাথী হেল্পলাইন নম্বর ১৪৪১৯ এ যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। এ ছাড়া দক্ষিণবঙ্গ সীমান্তে আরও একটি নম্বর ৯৯০৩৪৭২২২৭ জারি করেছে, যাতে সোনা চোরাচালান সংক্রান্ত তথ্য হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ করে পাঠানো যাবে। সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কারের অর্থ প্রদান করা হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights