Wednesday, September 23, 2026
WA
Home Bangla কলকাতা সিজিএসটি এবং সিএক্স জোনের ষষ্ঠ জিএসটি দিবস উদযাপন

কলকাতা সিজিএসটি এবং সিএক্স জোনের ষষ্ঠ জিএসটি দিবস উদযাপন

0
862
GST - India
GST - India

কলকাতা সিজিএসটি এবং সিএক্স জোনের ষষ্ঠ জিএসটি দিবস উদযাপন

Jul 02, 2023

প্রেস ইনফরমেশন ব্যুরো
ভারত সরকার

কলকাতা ২ জুলাই, ২০২৩

কলকাতা সিজিএসটি এবং সিএক্স জোনের উদ্যোগে ১ জুলাই ষষ্ঠ জিএসটি দিবস উদযাপিত হয়। ২০১৭ সালের এই বিশেষ দিনে দেশজুড়ে পণ্য ও পরিষেবা করের সূচনা হয়। এই উপলক্ষে কলকাতার জিএসটি ভবনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য কমিশনার শ্রী আশুতোষ আওস্থি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় পরোক্ষ ও সীমাশুল্ক পর্ষদের আধিকারিকরা ছাড়াও কলকাতার বিভিন্ন বণিকসভার প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।

মূল ভাষণে শ্রী আওস্থি জানান, ‘এক দেশ এক কর ব্যবস্থা’র ভাবনাকে কার্যকর করতে দেশের বহু কর প্রত্যাহার করে পণ্য ও পরিষেবা করের সূচনা হয়। তিনি জানান, জিএসটি-র মাধ্যমে প্রযুক্তিকে কাজে লাগিয়ে কর ব্যবস্থাকে সহজ-সরল করা হয়েছে। পণ্য ও পরিষেবা করকে সফল করে তোলার জন্য মুখ্য কমিশনার করদাতা এবং কেন্দ্রীয় পরোক্ষ ও সীমাশুল্ক পর্ষদের আধিকারিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, জিএসটি ব্যবস্থার প্রচলনের পর রাজস্ব আদায়ের পরিমাণ দ্বিগুণ হয়েছে। 

অনুষ্ঠানে বিভিন্ন বণিকসভার প্রতিনিধিরা জিএসটি বিষয়ে তাঁদের অভিজ্ঞতার কথা জানান। কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনস-এর সভাপতি শ্রী সুশীল পোদ্দার জিএসটি-র ফলে কর ব্যবস্থার সরলীকরণের প্রসঙ্গটি উল্লেখ করেন। ফেডারেশন অফ স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ-এর শ্রী জে এল বরদিয়া বলেন, এক্সাইজ ব্যবস্থাপনায় সরলীকরণ জিএসটি-র মাধ্যমে হয়েছে, এর ফলে সহজে ব্যবসা-বাণিজ্য করা সম্ভব হচ্ছে। বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর পরোক্ষ কর ব্যবস্থার চেয়ারপার্সন শ্রী টি বি চট্টোপাধ্যায় দেশজুড়ে জিএসটি কার্যকর হওয়ার প্রসঙ্গটি উত্থাপন করেন। টাটা মেটালিক্সের শ্রী মনোজ সাহা শিল্প সংস্থাগুলির পক্ষে জিএসটি-র অভিজ্ঞতার কথা তুলে ধরেন। 

জিএসটি-র বাস্তবায়ন সফলভাবে করার জন্য কলকাতা সিজিএসটি জোনের বেশ কয়েকজন আধিকারিককে পুরস্কৃত করা হয়। সেন্ট্রাল রেভেনিউ স্পোর্টর্স মিট এবং অল ইন্ডিয়া সিভিল সার্ভিসেস স্পোর্টর্স মিট-এ বিজয়ীদের এই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়। জিএসটি দিবস উপলক্ষে রচনা ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছেলে-মেয়েরা জিএসটি সম্পর্কে আকর্ষণীয় ধারণা ছবির মাধ্যমে তুলে ধরে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights