Saturday, September 19, 2026
WA
Home Bangla বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে ৭.৫ লক্ষ বাংলাদেশী মুদ্রা জব্দ করেছে

বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে ৭.৫ লক্ষ বাংলাদেশী মুদ্রা জব্দ করেছে

0
723
বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে ৭.৫ লক্ষ বাংলাদেশী মুদ্রা জব্দ করেছে
বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে ৭.৫ লক্ষ বাংলাদেশী মুদ্রা জব্দ করেছে

বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে ৭.৫ লক্ষ বাংলাদেশী মুদ্রা জব্দ করেছে

(জেলা- নদীয়া)
দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের পরিকল্পনা নস্যাৎ করে, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় তাদের দায়িত্বের এলাকা থেকে ৭,৫০,০০০/- বাংলাদেশি টাকা জব্দ করেছে। চোরাকারবারীরা এই মুদ্রা ভারত থেকে বাংলাদেশে পার করার চেষ্টা করছিল।

উল্লেখ্য যে ঘটনাটি ১৯ জুলাই ২০২৩ তারিখের ০৮৪৫ টায় বিএসএফের সীমা চৌকি মাটিয়ারী, অ্যাডহক V ব্যাটালিয়নের এলাকায় ঘটে। গোয়েন্দা দফতরের তথ্যের ভিত্তিতে জওয়ানরা মাটিয়ারি এলাকায় অ্যামবুশ স্থাপন করে। এই সময় কিছু সন্দেহজনক কার্যকলাপে জওয়ানদের সন্দেহ হয়। জোয়ানরা এলাকা অবরোধ শুরু করে। তখনই জওয়ানরা দেখতে পায় যে দুই চোরাকারবারী দ্রুত সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে। জোয়ানরা তাদের তাড়া করতে থাকে। জওয়ানদের তাদের দিকে আসতে দেখে,পাচারকারীরা লম্বা ঝোপের সুযোগ নিয়ে ভারতীয় গ্রামের দিকে পালিয়ে যায়। এলাকাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালিয়ে, জওয়ানরা ঘটনাস্থল থেকে ০৪ বান্ডিল বাংলাদেশী মুদ্রা উদ্ধার করে।

জব্দকৃত সামগ্রী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বানপুর কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে।

অ্যাডহক V ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বিএসএফ জওয়ানদের কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে এটি তার কর্তব্যরত জওয়ানদের দ্বারা প্রদর্শিত সতর্কতার প্রতিফলন মাত্র। তিনি জনগণকে কোনো অবস্থাতেই চোরাচালানের পথ অবলম্বন না করার আহ্বান জানিয়েছেন। তিনি কড়া ভাষায় বলেন যে তার জওয়ানরা সীমান্তে চোরাচালান বা অন্য কোনও ধরণের অপরাধ ঘটতে দেবে না এবং এর সাথে জড়িত ব্যক্তিদের ছাড় দেবে না।

বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে ৭.৫ লক্ষ বাংলাদেশী মুদ্রা জব্দ করেছে
বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে ৭.৫ লক্ষ বাংলাদেশী মুদ্রা জব্দ করেছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights