Saturday, September 19, 2026
WA
Home Bangla ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ কেজি গাঁজা ও ফেনসিডিল জব্দ করেছে বিএসএফ

ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ কেজি গাঁজা ও ফেনসিডিল জব্দ করেছে বিএসএফ

0
645
ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ কেজি গাঁজা জব্দ করেছে বিএসএফ
ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ কেজি গাঁজা জব্দ করেছে বিএসএফ

ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ কেজি গাঁজা ও ফেনসিডিল জব্দ করেছে বিএসএফ

(জেলা-মুর্শিদাবাদ ও নদীয়া)
দক্ষিণবঙ্গ সীমান্তের বি.এস.এফ জওয়ানরা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫ কেজি গাঁজা এবং ১৬৬ বোতল ফেনসিডিল জব্দ করেছে। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য ৩৭,৪৮৯/- টাকা। চোরাকারবারীরা এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল।

প্রথম ঘটনায়, ২২ জুলাই ২০২৩ প্রায় ০২৪৫ ঘটিকায়, সীমা চৌকি মধুবনা, ১৪১ ব্যাটালিয়নের জওয়ানরা তাদের এলাকায় কিছু সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন। তারপরেই জওয়ানরা তাদের এলাকায় টহল বাড়িয়ে দেয়। জওয়ানরা ধীরে ধীরে চোরাকারবারিদের দিকে এগোতে থাকে এবং তাদের চ্যালেঞ্জ করে। জওয়ানদের তাদের দিকে আসতে দেখে অন্ধকারে পাট বাগানে পালিয়ে যায় পাচারকারীরা। এর পরে, জওয়ানরা এলাকাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালায় এবং ঘটনাস্থল থেকে ১৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে।

ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ কেজি ফেনসিডিল জব্দ করেছে বিএসএফ
ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ কেজি ফেনসিডিল জব্দ করেছে বিএসএফ

এছাড়া আরেকটি ঘটনায় সীমান্ত চৌকি মাঠিয়ারী, Adhoc V এর জওয়ানরা তাদের দায়িত্বের এলাকা থেকে ১৬৬ বোতল ফেনসিডিল জব্দ করেছে।

জব্দকৃত মাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রী এ কে আর্য, ডিআইজি, মুখপাত্র, বিএসএফ, দক্ষিণবঙ্গ সীমান্তের জওয়ানদের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন , যে এটি তার কর্তব্যরত জওয়ানদের দ্বারা প্রদর্শিত সতর্কতার প্রতিফলন মাত্র। তিনি জনগণকে কোনো অবস্থাতেই চোরাচালানের পথ অবলম্বন না করার আহ্বান জানিয়েছেন। তিনি কড়া ভাষায় বলেন যে বি.এস.এফ জওয়ানরা কোনো অবস্থাতেই সীমান্তে চোরাচালান বা অন্য কোনো ধরনের অপরাধ ঘটতে দেবে না এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদেরও ছাড় দেবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights