জপুর ইয়ং এসোসিয়েশন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেলো দমদম জপুর অঞ্চলে ।
কলকাতা , ২৬ অক্টোবর ২০২৩।
আজ দূর্গা পূজার সমাপ্তির রেশ এখনো টাটকা আর সেই উন্মাদনা কে কাজে , মনে রেখে সুন্দর গানের অনুষ্ঠানের আযোজন হলো নামি দামি শিল্পীদের নিয়ে । দমদম জপুর অঞ্চলের পৌরপ্রতিনিধি সঞ্জয় দাস ও জপুর ইয়ং এসোসিয়েশন ক্লাবের সকল সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় ছাব্বিশে অক্টোবর দুই হাজার তেইশের সন্ধ্যায় সকলে মিলে সাংস্কৃতিক একটা অনুষ্ঠান আয়োজন করলেন, যা এলাকাবাসীকে নতুন পুরাতন আধুনিক গানের বিনোদনে ভরিয়ে তোলে।
এলাকার ঐতিহ্য কে মাথায় রেখে এই ধরণের অনুষ্ঠান নতুন প্রজন্ম কে সুস্থ্য সংস্কৃতির দিকে এগিয়ে দেবে বলে আশা প্রকাশ করেন এলাকার গৃহবধূ ও হাই স্কুল শিক্ষিকা সায়ন্তী ভঞ্জ চৌধুরী ।
এই অনুষ্ঠানের পরবর্তী অংশ হিসাবে আগামী কাল ২৭সে অক্টোবর শিশির মঞ্চে হবে নাটকের আযোজন। এই ভাবেই বাংলার সংস্কৃতি এগিয়ে থাকুক প্রতিটা পাড়ায় । একথা জানালেন এলাকার বাসিন্দা ও ক্লাবের সমার্থক সঞ্জয় ভঞ্জ ।





















