Friday, September 18, 2026
WA
Home Bangla বন্ধন ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য চালু করল ‘ইনস্পায়ার’

বন্ধন ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য চালু করল ‘ইনস্পায়ার’

0
620
বন্ধন ব্যাঙ্ক
বন্ধন ব্যাঙ্ক
  • INSPIRE প্রোগ্রাম বার্ষিক 8.35% সুদের হারে FD’র সুবিধা প্রদান করবে
  • INSPIRE প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকেরা পাবেন অত্যাধুনিক ব্যাঙ্কিং ও হেলথকেয়ার পরিষেবা
  • সঙ্গে থাকবে বিশেষ INSPIRE মেম্বারশিপ কার্ড

কলকাতা, 19 ডিসেম্বর, 2023: 

সর্বভারতীয় সার্বজনীন ব্যাঙ্ক – বন্ধন ব্যাঙ্ক, প্রবীণ নাগরিকদের জন্য ‘ইন্সপায়ার’ নামে একটি বিশেষ পরিষেবা চালু করেছে। ‘ইন্সপায়ার’ ব্যাঙ্কের প্রবীণ নাগরিক গ্রাহকদের জন্য বিশেষ সুদের হার, অগ্রাধিকারমূলক ব্যাঙ্কিং এবং ডোরস্টেপ ব্যাঙ্কিং এর মত বিশেষ পরিষেবার সুবিধা প্রদান করবে।

‘ইন্সপায়ার’ প্রোগ্রামের মাধ্যমে প্রবীণ গ্রাহকগণ বিশেষ স্বাস্থ্য পরিষেবা, যেমন- ওষুধ কেনা, ডায়াগনস্টিক, চিকিৎসা ইত্যাদির উপর বিশেষ ছাড় পাবেন। এছাড়াও, সহযোগী হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে, ডাক্তারের পরামর্শ, মেডিক্যাল চেক-আপ এবং দাঁতের চিকিৎসার ক্ষেত্রেও তারা বিশেষ ছাড় পাবেন। প্রবীণ গ্রাহকদের জন্য ব্যাঙ্কিং পরিষেবা আরও সহজ করে তুলতে, খুব শীঘ্রই ফোন ব্যাঙ্কিং অফিসারের সঙ্গে সরাসরি যোগাযোগের মতো সুবিধা অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও করেছে ব্যাঙ্ক৷

বন্ধন ব্যাঙ্কের সমস্ত ব্রাঞ্চেই দীর্ঘদিন ধরে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সার্ভিস ডেস্ক রয়েছে। সেই সাথে, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং, এসএমএস ব্যাঙ্কিং এবং মিসড কল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যে কোনও সময় এবং যে কোনও জায়গা থেকে ব্যাঙ্কিং পরিষেবা পেতে ইচ্ছুক প্রবীণ নাগরিক গ্রাহকদের সাহায্য করার জন্য, বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত এক্সিকিউটিভদের নিয়োগ করেছে।

সুজয় রায়, হেড, ব্রাঞ্চ ব্যাঙ্কিং, বন্ধন ব্যাঙ্ক, বলেন, ‘বন্ধন ব্যাঙ্কে, আমরা সব বয়সেই আর্থিক স্বাধীনতার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা স্বীকার করি। আমার আজ জানতে আনন্দ হচ্ছে যে বন্ধন ব্যাংক শুধুমাত্র  প্রবীণ নাগরিকদের  জন্য এক বিশেষ সুবিধার ভান্ডার নিয়ে এসেছে। আমরা ব্যাংক এর গত আট বছরের কার্যকালে প্রবীণ নাগরিকদের আস্থাভাজন হতে পেরে গৌরবান্বিত, এবং এই প্রোগ্রামটি আমাদের তাদের জন্য সম্মানের প্রতীক।’

বন্ধন ব্যাঙ্ক স্থায়ী আমানতে প্রবীণ নাগরিকদের আকর্ষণীয় সুদের হার অফার করছে। প্রবীণ নাগরিকরা 500 দিনের মেয়াদে 8.35% পর্যন্ত FD সুদের হার উপভোগ করতে পারেন। ট্যাক্স সেভার FD-এর জন্য, প্রবীণ নাগরিকরা 7.5% p.a সুদের হারে সুবিধা পেতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights