Tuesday, September 29, 2026
WA
Home Bangla প্রতিবন্ধীদের প্রতি সম্মান প্রদর্শনে রাজনৈতিক দলগুলির জন্য নির্দেশিকা জারি করল ভারতের নির্বাচন...

প্রতিবন্ধীদের প্রতি সম্মান প্রদর্শনে রাজনৈতিক দলগুলির জন্য নির্দেশিকা জারি করল ভারতের নির্বাচন কমিশন

0
594
Election
Election

প্রতিবন্ধীদের প্রতি সম্মান প্রদর্শনে রাজনৈতিক দলগুলির জন্য নির্দেশিকা জারি করল ভারতের নির্বাচন কমিশন

By PIB Kolkata

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর, ২০২৩

নির্বাচনী প্রক্রিয়ায় সব সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্বের মধ্যেই গণতন্ত্রের ভিত্তি নিহিত রয়েছে। নির্বাচনী প্রক্রিয়ায় সমান অংশীদারিত্বের লক্ষ্যে প্রতিবন্ধীদের অংশগ্রহণও সুনিশ্চিত করেছে নির্বাচন কমিশন। এই লক্ষ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে কমিশন। প্রতিবন্ধীদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে এই প্রথম রাজনৈতিক দলগুলি এবং তাদের প্রতিনিধিদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন।  

প্রতিবন্ধীদের প্রতি অবমাননাকর বা আপত্তিজনক ভাষা ব্যবহারের ক্ষেত্রে কমিশন রাজনৈতিক দলগুলিকে সতর্ক করে দিয়েছে। বোবা, কালা, পাগল, অন্ধ, কানা প্রভৃতির মতো শব্দ হামেশাই ব্যবহারের নজির রয়েছে। নির্বাচনী সভা বা প্রচারে এ ধরনের অবমাননাকর শব্দের ব্যবহার এড়ানোর ব্যাপারে কমিশন সতর্ক করে দিয়েছে। 

জনসভা, কোনো নিবন্ধ বা রাজনৈতিক প্রচারে দলগুলি প্রতিবন্ধীদের প্রতি কোনো অসম্মানজনক শব্দের ব্যবহার করতে পারবে না। এ ধরনের ভাষা, শব্দ, অবমাননাকর বা প্রতিবন্ধীদের প্রতি অসম্মানজনক কিছু করলে, প্রতিবন্ধী অধিকার রক্ষা আইন, ২০১৬-র ৯২ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক মাধ্যমে পোস্ট, বিজ্ঞাপন এবং প্রেস রিলিজে অবমাননাকর শব্দ ব্যবহারের ব্যাপারে সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights