রেলওয়ে ট্র্যাক ট্রেন চালানোর জন্য, কাপড় শুকানোর জন্য নয়।
কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে পূর্ব রেলের শহরতলীর রেলওয়ে এরিয়া গুলিতে রেল লাইনের পাশাপাশি বসবাসকারী কিছু মানুষ রেল লাইনের উপরে তাদের জামা কাপড় শুকাচ্ছেন। এই ধরনের কার্যকলাপ শুধু বিপদজনকই নয়, যেকোনো মুহূর্তে মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে উঠতে পারে। মনে রাখবেন একটি লোকাল ট্রেন প্রতি সেকেন্ডে প্রায় ১০ মিটার দূরত্ব অতিক্রম করতে পারে, তাই আপনার একটি মুহূর্তের অসতর্কতা আপনাকে জীবনের সবথেকে বড় ক্ষতির সম্মুখীন করতে পারে। এছাড়াও লাইনের উপরে শুকনো করতে দেওয়া জামা কাপড় ট্রেনের নিচের অংশের যন্ত্রাংশে জড়িয়ে গিয়ে যান্ত্রিক ত্রুটির সৃষ্টি করতে পারে যার ফলে প্রচুর মানুষ একসঙ্গে দুর্ঘটনাগ্রস্থ হতে পারেন। তাই এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত।




















