শ্রাচী ও কেভেন্টারের উদ্যোগে আমুদা বানতলায় তৈরি হচ্ছে নিউটাউন ভিলাস
নিজস্ব প্রতিনিধি
কোলকাতা (৩০ জানুয়ারী ‘২৪):- ‘শ্রাচী গ্রুপ’ ও ‘কেভেন্টার’-এর উদ্যোগে চাঁদাকাঁঠাল বেরিয়া-র আমুদা বানতলা এলাকায় তৈরি হচ্ছে ‘নিউটন ভিলাস’।
আজ ‘নিউটাউন ভিলাস’-এর ভেতরে নমুনা বাংলো উন্মোচন তথা প্রদর্শন করল ‘নিউটাউন ভিলাস’-এর নির্মাণকারী দুই সংস্থা।
বলে রাখা ভালো, ‘সাউথ সিটি’ ও ‘উর্বানা’ নির্মাণের পর ‘নিউটাউন ভিলাস’ নির্মাণের জন্য ‘কেভেন্টার’-এর সাথে হাত মিলিয়েছে ‘শ্রাচী গ্রুপ’।
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে শ্রাচী গ্রুপের ব্যবস্থাপক নির্দেশক রাহুল টোডি জানিয়েছেন, “শহরের উপকণ্ঠে নির্মিত এখানকার খোলামেলা বাংলোগুলো বাস্তবিকই আলোবাতাসে পরিপূর্ণ।”
অন্যদিকে কেভেন্টার-এর ব্যবস্থাপক নির্দেশক মায়াঙ্ক জালান বলেছেন, “সবুজ দৃশ্যপটের পটভূমিতে নির্মিত বাংলোগুলোতে যেমন থাকবে ছোটো উদ্যান করার সুবিধা তেমনই এই কমপ্লেক্স-এর ভেতর নিরাপত্তার সাথে পাওয়া যাবে স্বাস্থ্যজনক নানান আমোদপ্রমোদের ব্যবস্থা।”
নির্মাতা সংস্থাদ্বয় একযোগে আজ সংবাদমাধ্যমকে জানিয়েছে, “আধুনিক জীবনের উপযোগী নানান উপকরণে সজ্জিত থাকবে ‘নিউটাউন ভিলাস’-এর বাংলোগুলো।”



















