Wednesday, September 16, 2026
WA
Home Bangla পূর্ব রেলের সৌর বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ হল

পূর্ব রেলের সৌর বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ হল

0
498
পূর্ব রেলের সৌর বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ হল
পূর্ব রেলের সৌর বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ হল

পূর্ব রেলের সৌর বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ হল

কলকাতা, ফেব্রুয়ারী 9, 2024

পূর্ব রেলওয়ে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও সেই সঙ্গে অচিরাচরিত শক্তি ব্যবহার করে বৈদ্যুতিক শক্তি ব্যবহারে সাশ্রয় ও ব্যয় হ্রাসের দিকে আরো এগিয়ে 2023 – 24 আর্থিক বছরে এ পর্যন্ত মোট 7.99 MWp শক্তি সম্পন্ন সৌর বিদ্যুৎ উৎপন্নকারী প্ল্যান্ট বিভিন্ন স্টেশনে স্থাপন করেছে। এর ফলে এ পর্যন্ত পূর্ব রেলওয়ের স্থাপিত সৌর বিদ্যুৎ প্ল্যান্টগুলি থেকে মোট 16.643 MWp ক্যাপাসিটির সৌর বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হচ্ছে। পূর্ব রেলের এই সৌর বিদ্যুৎ প্ল্যান্টগুলি থেকে 2023 – 24 সালে মোট উৎপন্ন সৌর শক্তির পরিমাণ 8.99 মিলিয়ন ইউনিট যা পূর্ববর্তী বছরের মোট পরিমাণের দ্বিগুণ। সৌর বিদ্যুৎ উৎপাদনে পূর্ব রেলের এই আর্থিক বছরে এ পর্যন্ত মোট সাশ্রয় হয়েছে 5.47 কোটি টাকা।

অচিরাচরিত শক্তি ব্যবহারে পূর্ব রেলের এই উদ্যোগ এক নিদর্শন স্থাপন করে 1 বছরের মধ্যেই বাণিজ্যিকভাবে ব্যবহার করা যেতে পারে, এমন বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ প্রায় দ্বিগুণ করে তুলেছে।

এছাড়াও পাওয়ার ফ্যাক্টরের উন্নতির কারণে এই আর্থিক বছরে এখনো পর্যন্ত 3 কোটি 27 লক্ষ টাকা সাশ্রয় করা সম্ভব হয়েছে। পাওয়ার ফ্যাক্টরের উন্নতি সাধনে এই সাশ্রয় সুইচিং ডিভাইসগুলি যথোপযুক্ত ব্যবহার ও বিদ্যুৎ তরঙ্গের যথাপযুক্ত ইম্পিডেন্স সম্পন্ন গ্রিডে রুটিং করার মাধ্যমেই সম্ভব হয়েছে।

এছাড়াও সাশ্রয়কারী 3-ফেজ ইলেকট্রিক লোকোমোটিভ ব্যবহার করছে পূর্ব রেলওয়ে। এই আর্থিক বছরে এখনো পর্যন্ত 3-ফেজ ইলেকট্রিক লোকোমোটিভ ব্যবহার করে পূর্ব রেল মোট 29340951 ইউনিট বিদ্যুৎ খরচ কমাতে পেরেছে যা আর্থিক অংকে 19.92 কোটি টাকার সাশ্রয়।

এই 3-ফেজ ইলেকট্রিক লোকোমোটিভের ব্যবহার পূর্ব রেলে ক্রমাগত প্রসার লাভ করছে এবং এতে বিদ্যুৎ ব্যবহারে যেমন সাশ্রয় হচ্ছে তেমনই বিদ্যুৎ উৎপন্নকারী অন্যান্য জ্বালানি যেমন ফসিল ফুয়েল এর ব্যবহার কমানো গেছে।

পরিবেশবান্ধব হয়ে ওঠার লক্ষ্যে পূর্ব রেলের এই অচিরাচরিত শক্তি ব্যবহার ও ফসিল ফুয়েল ব্যবহারের সাশ্রয়ের উদ্যোগ অব্যাহত রাখতে সর্বস্তরই সচেষ্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights