আমার ভ্যালেন্টাইন আমার দেশ
সুমন মুন্সী
হাজার গোলাপ তোমায় দিলাম,
চকলেট ও তোমায় দিলাম ভালোবাসি মুখে বলে প্রেমিক হবার প্রমাণ দিলাম।
জানবে না কে প্রেমিকা আমার কোন সে রাঙা গোলাপ দিলাম?
দেশের মাটি মা আমার সেই আমার প্রথম প্রেম , সেই আমার শেষ,
ফুলওয়ামা তে রক্ত ফোঁটার হাজার গোলাপ ছিটিয়ে দিয়ে,
বুলেট কাঁটার ক্ষত যেন লাল গোলাপের কাঁটা সম।
আজ কে আমি শহীদ হয়ে , দেশ কে আমার ভালোবাসা দিলাম।
সারাদিনের প্রেমের মাঝে শহীদ সেনার স্মরণে এক লাহমার স্মৃতিচারণ সেই হোক মোদের তারে দেশের তর্পণ।
সকল সেই সেনার বীর জওয়ানদের জন্য যাদের ভুলে আমরা আই লাভ ইউ বলতে ব্যাস্ত।
জয় হিন্দ।
Copyright IBG News & IBG TV


















