Wednesday, September 23, 2026
WA
Home Bangla আরও বেশি ১২ কোচ ই.এম.ইউ চালানোর লক্ষ্যে শিয়ালদহ (নর্থ) স্টেশনের চারটি প্লাটফর্মের...

আরও বেশি ১২ কোচ ই.এম.ইউ চালানোর লক্ষ্যে শিয়ালদহ (নর্থ) স্টেশনের চারটি প্লাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ শুরু হতে চলেছে

0
475
ভারতীয় রেল
ভারতীয় রেল

আরও বেশি ১২ কোচ ই.এম.ইউ চালানোর লক্ষ্যে শিয়ালদহ (নর্থ) স্টেশনের চারটি প্লাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ শুরু হতে চলেছে

কলকাতা , ফেব্রুয়ারী ১৬, ২০২৪ :

শহরতলীর যাত্রীভীড় সামাল দিতে ও যাত্রীদের স্বচ্ছন্দ ভ্রমণের উদ্দেশ্যে পূর্ব রেল হাওড়া এবং শিয়ালদহের বিভিন্ন শাখায় ১২ কোচের ই.এম.ইউ চালু করেছে। পূর্ব রেলের জনসংযোগ বিভাগ থেকে বিভিন্ন স্টেশনে যাত্রীদের সাথে ইন্টারঅ্যাকশন চলাকালীন জানা গেছে যে যাত্রীদের একটি দাবি থাকে যে , পিক আওয়ারসে সমস্ত লোকাল ট্রেনই যেন ১২ কোচের হয়। হাওড়া ডিভিশনেও ব্যস্ত সময়ে প্রায় অধিকাংশই ১২ কোচের ই.এম.ইউ. চালানো হয় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে। শিয়ালদহ সাউথ শাখায় প্রায় সমস্ত ই.এম.ইউ লোকালই ১২ কোচের। শিয়ালদহ মেন্ এবং নর্থ শাখায় এখনো সমস্ত ই.এম.ইউ লোকাল গুলিকে ১২ কোচ করা সম্ভব হয়নি। তার কারণ, বেশ কিছু জায়গাতে প্লাটফর্ম দৈর্ঘের পরিবর্তন করা দরকার। তবে শুধু প্লাটফর্ম দৈর্ঘ্যের পরিবর্তন করলেই তো হয়না, এর সঙ্গে রয়েছে আনুষঙ্গিক সিগন্যাল ব্যবস্থার আধুনিকীকরণ এবং অনেক ক্ষেত্রে ইয়ার্ড লেআউট-ও মডিফিকেশন করতে হয়। এটি সময়সাপেক্ষ ব্যাপার এবং এতে ট্রাফিক ব্লকেরও প্রয়োজন হয়, কিন্তু শিয়ালদহ ডিভিশনের শহরতলীর লক্ষাধিক যাত্রী চলাচলের কথা মাথায় রেখে সবসময় রেল চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভব হয়না। তবে অফিস টাইমে , শিয়ালদহ নর্থ শাখাতেও বেশিরভাগ ১২ কোচের ই.এম.ইউ. লোকাল চালানো হয়।

শিয়ালদহ সাউথ শাখায় আপ ও ডাউন মিলিয়ে ১৩৪ জোড়া ই.এম.ইউ ট্রেনের মধ্যে ১৩২ জোড়াই ১২ কোচ ই.এম.ইউ। কিন্তু শিয়ালদহ নর্থের ক্ষেত্রে ১৮৬ টি আপ ট্রেনের মধ্যে ৮৮ টি ১২ কোচের এবং ১৮৮ টি ডাউন ট্রেনের মধ্যেও ৮৮ টি ১২ কোচের ট্রেন চলাচল করে। এই ১২ কোচের ই.এম.ইউ. গুলোর অধিকাংশই ব্যস্ত সময়ে দেয়া হয় যাতে যাত্রীদের আরও স্বাচ্ছন্দ এনে দেওয়া যায়।

শিয়ালদহ সাউথ শাখার মতো শিয়ালদহ নর্থ শাখাতেও যাতে সম্পূর্ণভাবে সমস্ত ই.এম.ইউ লোকালই ১২ কোচের করা যায়, সেজন্য বিভিন্ন স্টেশনে প্লাটফর্ম মডিফিকেশনের কাজ চলছে। তার মধ্যে শিয়ালদহ স্টেশনটি অন্যতম। এরমধ্যে শিয়ালদহে ১,২,৩ এবং ৪ নং প্লাটফর্ম যেগুলি শহরতলীর ট্রেন যাতায়াতের জন্য বিশেষভাবে নির্দিষ্ট, সেখানে দ্রুততার সাথে শুরু হতে চলেছে প্লাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর কাজ। এই কাজের জন্য মাটি খুঁড়ে প্লাটফর্ম নতুন করে নির্মাণ করতে হবে। বিশেষভাবে এই খোঁড়াখুঁড়ি এবং চারটি প্লাটফর্মের দৈর্ঘ্যবৃদ্ধির কাজ শুরু হতে চলেছে ১৮ই ফেব্রুয়ারী, ২০২৪ থেকে। প্লাটফর্ম মডিফিকেশনের কাজের সময় যাত্রীদের কাছে বিশেষভাবে অনুরোধ, তারা যেন প্লাটফর্মের উপর দিয়ে চলার সময় লক্ষ্য রাখেন এবং আশেপাশে দেখে চলাচল করেন। সাইনেজ এবং অন্যান্য নির্দেশিকা তো থাকবেই কিন্তু যাত্রীদের নিজেদের সজাগ থাকতে অনুরোধ করা হচ্ছে যাতে ক্ষনিকের ভুলে কোনো আঘাতপ্রাপ্তির সম্ভাবনা না থাকে। শিয়ালদহ (নর্থ) এ এই ৪টি প্লাটফর্মের দৈর্ঘ্যবৃদ্ধির বিশাল কর্মকান্ড নেওয়া হচ্ছে যাত্রীদের কথা মাথায় রেখে, যাতে আরও বেশি ১২ কোচের ই.এম.ইউ. চালানো সম্ভব হয়। আশা করা যায়, যাত্রীরা পূর্ব রেলের সাথে সহযোগিতা করে এই কাজটি পূর্ণভাবে সম্পন্ন হতে সহায়তা করবে।

শ্রী কৌশিক মিত্র , পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান যে, পূর্ব রেলওয়ে হাওড়া ডিভিশন এবং শিয়ালদহ সাউথ সেক্শনের মতো শিয়ালদহ নর্থেও সমস্ত ট্রেনকেই ১২ কোচের করে ফেলতে চায়, বিশেষত সকাল এবং সন্ধের ব্যস্ত সময়ে। . এই ব্যাপারে বিভিন্ন জায়গা থেকে যাত্রীদের দাবি আসছিল। যাত্রীদের এই বহুলালিত আকাঙ্খা পূর্ণ করতে পূর্ব রেল শুরু করছে শিয়ালদহ (নর্থ) স্টেশনের ৪টি প্লাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ। আশা করা যায় এতে আরও বেশি ১২ কোচ ই.এম.ইউ. চালিয়ে যাত্রীদের দীর্ঘলালিত আকাঙ্খা পূরণ করা সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights