Monday, September 21, 2026
WA
Home Bangla রেলওয়ে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে সফল অভিযান

রেলওয়ে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে সফল অভিযান

0
592
ভারতীয় রেল
ভারতীয় রেল

রেলওয়ে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে সফল অভিযান : পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশন কঠোর পদক্ষেপ গ্রহণ করল

কলকাতা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪:

রেলওয়ে রিজার্ভেশন সিস্টেমে অবৈধ টিকিটিং কার্যকলাপ নির্মূলকরণের লক্ষ্যে একটি সম্মিলিত পদক্ষেপ গ্রহণের অঙ্গ হিসাবে, পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ, “অপারেশন উপলব্ধ” নামে একটি অভিযান পরিচালনা করেছে। এটি ১৬ ফেব্রুয়ারি, ২০২৪-এ রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) এর সহযোগিতায় সংগঠিত হয়। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল দালালী কার্যকলাপ দমন করা এবং টিকিটিং প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা, যাতে সমস্ত যাত্রী নিয়মমাফিক টিকিট সংগ্রহ করতে পারেন।

অভিযান চলাকালীন, বিভিন্ন স্থানে আচমকা হানা দিয়ে মোট ৯৮ টি টিকিট বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করা টিকিটের মোট মূল্য ২,৪৯,৯৩৪ টাকা। অবৈধ টিকিটিং কার্যকলাপে জড়িত সন্দেহে এই অভিযানে ১০ জনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, অভিযানের ফলে রেলওয়ে টিকিটের অননুমোদিত ক্রয়-বিক্রয়ের সঙ্গে সম্পর্কিত ৪১টি ‘ইউজার’ আইডি’ চিহ্নিত করা হয়েছে।

বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানের সংক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ :-

i) আর পি এফ /পোস্ট/শক্তিগড় : ₹125,122.22 মূল্যের 51টি ই-টিকিট বাজেয়াপ্ত করে একজনকে গ্রেপ্তার করেছে৷

ii) আর পি এফ /পোস্ট/বর্ধমান : ₹6,611 মূল্যের 5টি লাইভ ই-টিকিট বাজেয়াপ্ত করে একজনকে গ্রেপ্তার করেছে৷

iii) আর পি এফ /পোস্ট/বালগোনা : একটি ইলেকট্রনিক্স দোকানের মালিককে গ্রেপ্তার করেছে ও তার থেকে ₹10,655.80 মূল্যের 8টি রেলওয়ে ই-টিকিট উদ্ধার করেছে৷

iv) আর পি এফ /পোস্ট/নবদ্বীপ ধাম : ₹13,015 মূল্যের 5টি রেলওয়ে ই-টিকিট পুনরুদ্ধার সহ একটি ট্রাভেল এজেন্সির মালিককে গ্রেপ্তার করেছে৷

v) আর পি এফ /পোস্ট/তারকেশ্বর : ₹12,021.15 মূল্যের 5টি রেলওয়ে ই-টিকিট উদ্ধারের সাথে একজনকে গ্রেপ্তার করেছে৷

vi) আর পি এফ /পোস্ট/বালি : ₹16,160.20 মূল্যের 10টি রেলওয়ে ই-টিকিট উদ্ধারের সাথে একজন দোকানের মালিককে গ্রেপ্তার করেছে৷

vii) আর পি এফ /পোস্ট/ব্যান্ডেল : ₹3,014 মূল্যের 10টি রেলওয়ে ই-টিকিট উদ্ধারের সাথে একজনকে গ্রেপ্তার করেছে৷

viii) আর পি এফ /পোস্ট/শেওরাফুলি শ্রীরামপুর রেলওয়ে স্টেশনের রিজার্ভেশন কাউন্টার এলাকা (PRS) থেকে একজন টাউটকে গ্রেপ্তার করেছে এবং ₹1,315 মূল্যের 3টি রেল যাত্রার টিকিট উদ্ধার করে।

ix) আর পি এফ /পোস্ট/বোলপুর: ₹ 8,502.40 মূল্যের 8টি রেলওয়ে ই-টিকিট উদ্ধারের সাথে একজন দোকানের মালিককে গ্রেপ্তার করেছে৷

x) আর পি এফ /পোস্ট/আজিমগঞ্জ ₹4,067.15 মূল্যের 3টি ই-টিকিট বাজেয়াপ্ত করে একজনকে গ্রেপ্তার করেছে৷

হাওড়া বিভাগের বিভিন্ন স্থানে অভিযানগুলি অবৈধ টিকিটিং কার্যকলাপের সন্দেহজনক স্থানগুলিকে লক্ষ্য করে করা হয় । বাজেয়াপ্ত করা জিনিসপত্রের মধ্যে নগদ অর্থসহ ল্যাপটপ, মনিটর, সিপিইউ এবং মোবাইল ফোনের মতো ইলেকট্রনিক ডিভাইস রয়েছে। যারা রেলওয়ে রিজার্ভেশন সিস্টেমের অখণ্ডতা নষ্ট করতে চায় তাদের জন্য এই যথোপযুক্ত পরিণতি একটি স্পষ্ট সাবধানবানী হিসাবে কাজ করে৷

পূর্ব রেলওয়ে রেলওয়ে টিকিটিং প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং ন্যায্যতার নীতিগুলিকে সমুন্নত রাখার জন্য অটল প্রতিশ্রুতি বদ্ধ । “অপারেশন উপলব্ধ” এর মতো সক্রিয় পদক্ষেপের মাধ্যমে হাওড়া ডিভিশন সমস্ত যাত্রীদের জন্য রেল পরিষেবাগুলিতে ন্যায়সঙ্গত অ্যাক্সেস নিশ্চিত করার জন্য সংকল্পে অটল রয়েছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র বলেন, “জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে এবং টিকিট সংক্রান্ত কোনো সন্দেহজনক কার্যকলাপ কর্তৃপক্ষকে জানাতে হবে। জনসাধারণের সহযোগিতাতেই আমরা রেলওয়ে রিজার্ভেশন সিস্টেমের অখণ্ডতা ও বিশুদ্ধতা রক্ষা করতে এবং লক্ষ লক্ষ মানুষের আস্থা বজায় রাখতে পারব ।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights