Tuesday, September 22, 2026
WA
Home Bangla গল্প-প্রবন্ধ সংকলন কিছু কিছু কথা

গল্প-প্রবন্ধ সংকলন কিছু কিছু কথা

0
553
বাংলা চলচ্চিত্র অভিনেতা তথা নাট্যকার চিরঞ্জিত চক্রবর্তী
বাংলা চলচ্চিত্র অভিনেতা তথা নাট্যকার চিরঞ্জিত চক্রবর্তী

গল্প-প্রবন্ধ সংকলন কিছু কিছু কথা

প্রকাশিত হয়েছে ভাঙড়ের ‘উদার আকাশ’ প্রকাশন সংস্থা থেকে বাংলা চলচ্চিত্র অভিনেতা তথা নাট্যকার চিরঞ্জিত চক্রবর্তী ও সাহিত্যিক রবীন্দ্রনাথ রায়ের যৌথ সম্পাদনায় ‘কিছু কিছু কথা’ সংকলনটি। সংকলনটিকে বলা যায় প্রবীণ-নবীন সাহিত্যিকদের এক অভিনব মেলবন্ধন। সংকলনটিতে যেমন স্থান পেয়েছে বেশকিছু প্রবন্ধ তেমনই স্থান পেয়েছে বহু গল্পকারদের ভিন্ন ভিন্ন স্বাদের রুচিসম্মত গল্প। সংকলনটিতে গল্প, প্রবন্ধ সবমিলিয়ে মোট তিরিশজন লেখকের লেখা স্থান পেয়েছে। তারমধ্যে বেশকিছু নবীন গল্পকারের রঙিন ছবিসহ সংক্ষিপ্ত পরিচিতিগুলোতেও এক অভিনব ভাবনা ফুটে উঠেছে। ২৬৭ পৃষ্ঠার সংকলন ‘কিছু কিছু কথা’র প্রচ্ছদ শিল্পী ড. বি. শেখরের শিল্পভাবনাটিও এক নতুন মাত্রা যোগ করেছে। এই সংকলনে গল্প লিখেছেন পবিত্র সরকার থেকে উদার আকাশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফারুক আহমেদ, ওপার বাংলার চারশত বইয়ের লেখক সৈয়দ মাজহারুল পারভেজ সহ কয়েকজন প্রতিভাবান লেখক। ইতিমধ্যেই উভয় বঙ্গে সংকলনটি পাঠক দরবারে সমাদৃত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights