ব্যান্ডেল স্টেশনে অননুমোদিত বিক্রেতাদের নিম্নমানের খাবার বিক্রির বিরুদ্ধে পূর্ব রেলের অভিযান
কলকাতা , ফেব্রুয়ারী ২৩, ২০২৪ :
পূর্ব রেল স্টেশন প্রাঙ্গণে অনুমোদিত স্টলে মানসম্পন্ন খাবারের সহজলভ্যতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে, প্রায়শই দেখা যায় অননুমোদিত বিক্রেতারা এবং খাবারের দোকানের মালিকরা নিম্নমানের খাবার বিক্রি করছেন। রেলওয়ে স্টেশনে এই ধরনের নিম্নমানের খাবার বিক্রি সম্পর্কে অসংখ্য অভিযোগ পাওয়া গেছে।
ব্যান্ডেল স্টেশনে অননুমোদিত বিক্রেতাদের দ্বারা খাদ্য সামগ্রী বিক্রয়ের সম্পর্কে পূর্ব রেলওয়ে একটি অভিযোগ গৃহীত হয়েছিল। সম্প্রতি ব্যান্ডেল স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 5-এ একটি ভিজিল্যান্স চেক পরিচালিত হয়েছিল, যেখানে ভিজিল্যান্স ইন্সপেক্টর, মুখ্য টিকিট ইন্সপেক্টর, স্টেশন সুপারিনটেনডেন্ট এবং ব্যান্ডেল-র আরপিএফ ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।
ব্যান্ডেল-র প্ল্যাটফর্ম নম্বর 5-এ, প্রায় 9 থেকে 10 টি অননুমোদিত বিক্রেতা বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রয় করছিলেন, যেমন ‘ঘুঘনি’ বিস্কুট, অস্বীকৃত ব্রান্ডের জল , ফল ইত্যাদি। ব্যান্ডেল-র আইপিএফ-কে প্রাপ্ত অননুমোদিত বিক্রেতাদের বিরুদ্ধে রেলওয়ে নিয়মগুলি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
একটি অননুমোদিত বিক্রেতা থেকে ‘ঘুঘনি’ এর নমুনা সংগ্রহ করে হাওড়া অর্থোপেডিক হাসপাতালে গুণমান পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরীক্ষাতে প্রমাণিত হয়েছে যে, নমুনাটির মান মানুষের খাবার জন্য নিরাপদ নয় ।
উপরোক্ত ঘটনা থেকে স্পষ্ট হয় যে, রেলওয়ে পরিসরে অননুমোদিত বিক্রেতারা অগুণগত এবং অসুরক্ষিত খাবার সামগ্রী বিক্রি করছেন। সম্ভানা রয়েছে যে যাত্রীরা অননুমোদিত বিক্রেতাদের থেকে এই অসুরক্ষিত খাবার সামগ্রী খেতে পারেন এবং অসুস্থ হতে পারেন। এই কারণে, রেলওয়ে স্টেশনগুলিতে প্রবেশকারী জনসাধারণকে শুধুমাত্র রেলওয়ে অনুমোদিত বিক্রেতা/স্টল থেকে গুণমানের নিশ্চিত পণ্য কেনার জন্য অনুরোধ করা হচ্ছে ।












