Friday, October 23, 2026
WA
Home Bangla চিকিৎসা ক্ষেত্রে উজ্জ্বল নজির সৃষ্টি করল সিএমআরআই

চিকিৎসা ক্ষেত্রে উজ্জ্বল নজির সৃষ্টি করল সিএমআরআই

0
506
২ বছরের শিশুর উপর প্রথম সফল 'ইন্ট্রাক্রানিয়াল ফ্লো ডাইভার্টার থেরাপি' সম্পন্ন করে বিশ্বের চিকিৎসা জগতে উজ্জ্বল স্বাক্ষর রাখল 'ক্যালকাটা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট' -এর চিকিৎসক মহল।'
২ বছরের শিশুর উপর প্রথম সফল 'ইন্ট্রাক্রানিয়াল ফ্লো ডাইভার্টার থেরাপি' সম্পন্ন করে বিশ্বের চিকিৎসা জগতে উজ্জ্বল স্বাক্ষর রাখল 'ক্যালকাটা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট' -এর চিকিৎসক মহল।'

চিকিৎসা ক্ষেত্রে উজ্জ্বল নজির সৃষ্টি করল সিএমআরআই

নিজস্ব প্রতিনিধি কোলকাতা (২৯ সেপ্টেম্বর ‘২৪):-

২ বছরের শিশুর উপর প্রথম সফল ‘ইন্ট্রাক্রানিয়াল ফ্লো ডাইভার্টার থেরাপি’ সম্পন্ন করে বিশ্বের চিকিৎসা জগতে উজ্জ্বল স্বাক্ষর রাখল ‘সিকে বিড়লা হসপিটালস’-এর ছত্রছায়ায় থাকা ‘ক্যালকাটা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট’ সংক্ষেপে ‘সিএমআরআই’-এর চিকিৎসক মহল।’

সিএমআরআই’ হাসপাতালের স্নায়ুরোগ বিভাগের পরামর্শদাতা চিকিৎসক ডাঃ দীপ দাস -এর বক্তব্যকে সামনে রেখে হাসপাতালের প্রধান সোমব্রত রায় দাবী করেছেন, “বিশ্বের বুকে শিশুদের নিউরোভাস্কুলার শল্যচিকিৎসা-র ক্ষেত্রে এটাই সর্বপ্রথম সফল শল্যচিকিৎসা।”সফল শল্য চিকিৎসা সম্পন্ন হওয়ার পর আগামী কাল হাসপাতাল থেকে ছাড়া পেতে চলেছে সদ্য ২ বছরে পদার্পণ করা শিশু মেহরান জমাদার।আজ ‘সিএমআরআই’-এর তরফে আহুত সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে শিশুর মা মমতাজ সুলতানা জমাদার জানান, “চিকিৎসকদের কাছে আনার আগে ও বারবার অজ্ঞান হয়ে যেত।”‘সিএমআরআই’ হাসপাতালের স্নায়ুরোগ বিভাগের পরামর্শদাতা চিকিৎসক ডাঃ দীপ দাস জানিয়েছেন, “শিশুর ১ বছর ৯ মাসের সময় চিকিৎসার জন্য শিশুকে আমাদের কাছে আনা হয়। কিছু পরীক্ষা নিরীক্ষার পর আমরা বুঝতে পারি শিশুর মস্তিষ্কের বাম দিকের একটা শিরা তার স্বাভাবিক অবস্থা থেকে ফুলে প্রয় ১০ গুণ আকার ধারণ করেছে। এই অবস্থা চলতে থাকলে যে কোন মানুষ ৫০ শতাংশ ক্ষেত্রে মারা যান বা পাকাপাকিভাবে মস্তিষ্কের পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়েন।এইরকম এক ভয়াবহ পরিস্থিতিতে গত ২২ ফেব্রুয়ারী আমরা শিশুর শল্য চিকিৎসা করি, বর্তমানে শিশু সম্পূর্ণ রূপে সুস্থ, আগামী কাল শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।”

দেড় ঘণ্টা ব্যাপী এই শল্য চিকিৎসার ক্ষেত্রে ডাঃ দীপ দাস-কে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ রুচি গোলাস, অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান ডাঃ শৈলেশ কুমার সহ হাসপাতালের একদল অভিজ্ঞ চিকিৎসক।হাসপাতাল থেকে জানানো হয়েছে, “শিশুর ৫ বছর বয়স পর্যন্ত শিশুকে চিকিৎসকদের বিধান মেনে চলতে হবে।”

২ বছরের শিশুর উপর প্রথম সফল 'ইন্ট্রাক্রানিয়াল ফ্লো ডাইভার্টার থেরাপি' সম্পন্ন করে বিশ্বের চিকিৎসা জগতে উজ্জ্বল স্বাক্ষর রাখল 'ক্যালকাটা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট' -এর চিকিৎসক মহল।'
২ বছরের শিশুর উপর প্রথম সফল ‘ইন্ট্রাক্রানিয়াল ফ্লো ডাইভার্টার থেরাপি’ সম্পন্ন করে বিশ্বের চিকিৎসা জগতে উজ্জ্বল স্বাক্ষর রাখল ‘ক্যালকাটা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট’ -এর চিকিৎসক মহল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights