প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজিভাই দেশাইয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী
By PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজিভাই দেশাইয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন।
শ্রী মোদী মন কি বাত-এর একটি পর্ব থেকে শ্রী মোরারজিভাই দেশাই সম্পর্কে তাঁর ভাবনা ভাগ করে নিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন ;
“শ্রী মোরারজিভাই দেশাইয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা। ভারতীয় রাজনীতির এক বলিষ্ঠ চরিত্র এবং সততা ও সারল্যের আলোকবর্তিকা, তিনি প্রবল নিষ্ঠার সঙ্গে আমাদের দেশের সেবা করেছিলেন। পূর্ববর্তী একটি মন কি বাত-এর পর্বে যা বলেছিলাম এখানে তা তুলে ধরছি।”


















