Friday, October 23, 2026
WA
Home Bangla বাংলায় স্টাডি ম্যাটেরিয়াল চালু করলো আকাশ

বাংলায় স্টাডি ম্যাটেরিয়াল চালু করলো আকাশ

0
637
বাম-ডান: মিস্টার শাদাব আনসারি, এইচওডি- বোটানি, ডাঃ এ কে সিনহা, এইচওডি- প্রাণিবিদ্যা, মিঃ নবীন কারকি, ন্যাশনাল একাডেমিক ডিরেক্টর- মেডিকেল ডিভিশন, মিঃ অজয় শর্মা, ন্যাশনাল একাডেমিক ডিরেক্টর- ইঞ্জিনিয়ারিং ডিভিশন, মিস্টার সিদ্ধার্থ সিং, এইচওডি- ফিজিক্স এবং জনাব প্রশান্ত কুমার, HoD- রসায়ন বিজ্ঞান, আকাশ, দক্ষিণ কলকাতা কেন্দ্রে অনুষ্ঠিত NEET(UG) স্টাডি মেটেরিয়ালের বাংলা সংস্করণের উদ্বোধনে।
বাম-ডান: মিস্টার শাদাব আনসারি, এইচওডি- বোটানি, ডাঃ এ কে সিনহা, এইচওডি- প্রাণিবিদ্যা, মিঃ নবীন কারকি, ন্যাশনাল একাডেমিক ডিরেক্টর- মেডিকেল ডিভিশন, মিঃ অজয় শর্মা, ন্যাশনাল একাডেমিক ডিরেক্টর- ইঞ্জিনিয়ারিং ডিভিশন, মিস্টার সিদ্ধার্থ সিং, এইচওডি- ফিজিক্স এবং জনাব প্রশান্ত কুমার, HoD- রসায়ন বিজ্ঞান, আকাশ, দক্ষিণ কলকাতা কেন্দ্রে অনুষ্ঠিত NEET(UG) স্টাডি মেটেরিয়ালের বাংলা সংস্করণের উদ্বোধনে।

বাংলায় স্টাডি ম্যাটেরিয়াল চালু করলো আকাশ

কলকাতা:

সর্বভারতীয়মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য দেশের অগ্রগণ্য প্রতিষ্ঠান আকাশ, পশ্চিমবঙ্গের নিট (ইউজি) পরীক্ষার্থীদের জন্য বাংলা মাধ্যমে স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করে দেশব্যাপী অন্যন্য নাজির স্থাপন করলো ।

আজ আকাশের দক্ষিণ কলকাতা কেন্দ্রে আয়োজিত লঞ্চ ইভেন্টে পদার্থবিদ্যা, রসায়ন, উদ্ভিদবিদ্যা ও প্রাণিবিদ্যা বিভাগের প্রধান এবং প্রকল্পের সাথে জড়িত অন্যান্য সিনিয়র সদস্যরা বাংলা সংস্করণে স্টাডি ম্যাটেরিয়াল উন্মোচন করেন।

আজকে একটি সাংবাদিক সম্মেলনে, ন্যাশনাল একাডেমিক ডিরেক্টর- নীট ডিভিশন শ্রী নবীন কার্কি বলেন, “বহুদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে বাংলায় কোনো জাতীয় ব্র্যান্ড থেকে উপযুক্ত স্টাডি ম্যাটেরিয়াল এর চাহিদা ছিল কারণ অনেক শিক্ষার্থী বাংলায় নিট (ইউজি) লিখতে পছন্দ করে। ১৯৮৮ সাল থেকে বিদ্যমান আকাশ,এই উদ্যোগটি গুরুত্বের সাথে নিয়েছে। বিশেষজ্ঞ দলের এক বছরের ও বেশি পরিশ্রমের পর, আমরা এটি সম্ভব করতে পেরেছি। আমি নিশ্চিত যে এই উদ্যোগ শিক্ষার্থীদের নিট (ইউজি) প্রস্তুতিতে ব্যাপক অবদান রাখবে।”

গত বছর, পশ্চিমবঙ্গ থেকে ১,০৪,৯২৩ জন শিক্ষার্থী নিট (ইউজি) ২০২৩-এ ফর্ম ফিলাপ করেছিল,যার মধ্যে ৪৩,৮৯০ জন শিক্ষার্থী বাংলা বেছে নিয়েছিলেন। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলায় নিট (ইউজি) লেখার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ক্রমশ বেড়েছে৷ এমতাবস্থায় এটি কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত এই ধরনের প্রথম উদ্যোগ যা বাংলার নিট (ইউজি) শিক্ষার্থীদের সরাসরি উপকৃত করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights