Thursday, September 17, 2026
WA
Home Bangla স্কুল ছুটির মরসুমে রেল টিকিটের চাহিদা তুঙ্গে

স্কুল ছুটির মরসুমে রেল টিকিটের চাহিদা তুঙ্গে

0
542
ভারতীয় রেল
ভারতীয় রেল

স্কুল ছুটির মরসুমে রেল টিকিটের চাহিদা তুঙ্গে

কলকাতা, মার্চ ১০, ২০২৪ :

ভ্রমণ পিপাসু বাঙালির বেড়াতে যাওয়ার সেরা পছন্দ রেলগাড়ি। রেলগাড়িতে ভ্রমণ করলে একদিকে যেমন আর্থিক সাশ্রয় হয় তেমনি যাত্রাও হয় উপভোগ্য। যেকোনো রকম ছুটির মরসুম এলেই বাঙালীর বেড়াতে যাওয়ার সেরা পছন্দের স্থান দার্জিলিং এবং পুরী। পুরী এমন এক পর্যটন স্থল যেখানে একদিকে যেমন সমুদ্রের গর্জন উপভোগ করা যায় তেমনই জগন্নাথ মন্দির দর্শন করা যায়। অপরদিকে দার্জিলিংয়ে হিমালয়ের সৌন্দর্য অবলোকন করা যায়।

তাই কোন ছুটির মরসুম এলেই দার্জিলিং ও পুরীগামী ট্রেনগুলোতে অসম্ভব ভীড় চোখে পড়ে। কিছুদিনের মধ্যেই স্কুলগুলির বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেলে অভিভাবকরা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন। তারই প্রতিফলন দেখা যাচ্ছে ট্রেন গুলির অপেক্ষমান তালিকা দেখে।

12343 শিয়ালদহ – নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেল 17.03.2024 এবং 18.03.2024 তারিখে স্লিপার ক্লাসে যথাক্রমে 93 ও 92 ওয়েটিং লিস্ট রয়েছে এবং 3AC-তে 43 ও 37 রয়েছে। তেমনিভাবে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে 17 ও 18 তারিখ ওয়েটিং লিস্ট যথাক্রমে 52 ও 54 এবং 3AC-তে যথাক্রমে 28 ও 23 রয়েছে। 22201 শিয়ালদহ – পুরী দূরন্ত এক্সপ্রেসে 18 তারিখে স্লিপার ক্লাসে ওয়েটিং লিস্ট 73 রয়েছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, শ্রী কৌশিক মিত্র বলেন, “যারা এই ছুটির দিনগুলিতে ট্রেনে চড়ে ভ্রমণ করতে ইচ্ছুক, তাঁরা যেন সঠিক সময়ে টিকিট বুক করে নির্ঝঞ্ঝাট ভ্রমণ উপভোগ করেন।“

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights