Sunday, November 15, 2026
WA
Home Bangla ইউ পি আই পেমেন্ট ভিত্তিক টিকিটিং ব্যবস্থা গ্রিন লাইন -১ করিডোরের সব স্টেশনে চালু

ইউ পি আই পেমেন্ট ভিত্তিক টিকিটিং ব্যবস্থা গ্রিন লাইন -১ করিডোরের সব স্টেশনে চালু

0
605
PAPER-BASED QR CODE TICKETING SYSTEM NOW AVAILABLE AT ALL STATIONS OF EAST-WEST METRO
PAPER-BASED QR CODE TICKETING SYSTEM NOW AVAILABLE AT ALL STATIONS OF EAST-WEST METRO
Buy on Amazon
Buy Now on Amazon

ইউ পি আই পেমেন্ট ভিত্তিক টিকিটিং ব্যবস্থা গ্রিন লাইন -১ করিডোরের সব স্টেশনে চালু

কলকাতা , ২০.০৫.২০২৪

মেট্রো যাত্রীদের জন্য আরও একটি সুখবর!!

শিয়ালদহের পর ইউ পি আই পেমেন্ট ভিত্তিক টিকিটিং ব্যবস্থা গ্রিন লাইন – ১ করিডোরের সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান- অবশিষ্ট এই সাতটি স্টেশনেও চালু হলো আজ অর্থাৎ ২০/০৫/২০২৪ তারিখ থেকে।  এর ফলে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ-গ্রিন লাইন -১ করিডোরের সব কটি স্টেশনের বুকিং কাউন্টার থেকে ইউ পি আই পেমেন্ট ভিত্তিক টিকিটিং ব্যবস্থার সুবিধা পাওয়া যাচ্ছে। ফলে যাত্রীদের আর সঠিক ভাড়া দিয়ে টিকিট কাটার সমস্যার মুখে পড়তে হবে না।

প্রসঙ্গত উল্লেখ্য গ্রিন লাইন – ১ এর শিয়ালদহ স্টেশনে এই টিকিটিং ব্যবস্থা সর্বপ্রথম চালু হয় গত ০৭/০৫/২০২৪ তারিখে।  মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস  ( ক্রিস )-এর সহযোগিতায় এই ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (ইউ পি আই ) ভিত্তিক টিকিটিং ব্যবস্থা চালু করেছে।

এই সুবিধা নিতে আগ্রহী যাত্রীদের টিকিট কাউন্টারে গিয়ে প্রথমে তাদের গন্তব্য স্টেশনের নাম বলতে হবে। এরপর কাউন্টারের ডুয়াল ডিসপ্লে বোর্ডে ভেসে ওঠা কিউ আর কোডটি স্ক্যান করে স্মার্ট ফোনের সাহায্যে প্রয়োজনীয় অর্থ প্রদান করতে হবে। এই লেনদেন সম্পূর্ণ হলেই কিউ  আর কোড ভিত্তিক কাগজের টিকিটটি তিনি হাতে পাবেন এবং মেট্রোয় সফর করতে পারবেন। এই ব্যবস্থার মাধ্যমে মেট্রো যাত্রীরা নিজেদের স্মার্ট কার্ডও রিচার্জ করতে পারবেন।

যাত্রীদের সুবিধার্থে এই পরিষেবা খুব তাড়াতাড়ি গ্রিন লাইন – ২ এর এসপ্লানেড থেকে হাওড়া ময়দান স্টেশন , ব্লু লাইন- এর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ স্টেশন , পার্পল লাইন-এর জোকা থেকে মাঝেরহাট স্টেশন ও অরেঞ্জ লাইন-এর কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনেও বিস্তৃত করা হবে। এর জন্য প্রয়োজনীয় উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে।

যাত্রী সুবিধার্থে মেট্রো কর্তৃপক্ষের নেওয়া এই উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছেন। আজ গ্রিন লাইন -১ এর বিভিন্ন স্টেশনে এই নতুন পরিষেবা নেওয়ার জন্য যাত্রীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

Information provided by কৌশিক মিত্র, মুখ্য জনসংযোগ আধিকারিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights