Monday, October 26, 2026
WA
Home Bangla প্রেমের আর বয়স কি?

প্রেমের আর বয়স কি?

0
499
The Monk
The Monk

প্রেমের আর বয়স কি?
সুমন মুন্সী

প্রেমিকের কোনো বয়স হয় না।
যখন তখন যেখানে খুশি প্রেমে পড়া যায়।

আমি প্রেমিক সেটাই আমার প্রথম ,সেটাই আমার শেষ পরিচয়!!

আমি যখনই কোনো অদূরে শিশুকে আপন মনে খেলতে দেখি , সেই যেন আমার প্রথম প্রেম।

প্রথম যখন বৃষ্টির পর মাটির সোদা গন্ধ বেরোয়,
মনে করি আমার প্রেমিকা এলো সূর্যের কিরন আর পলাশের আবেশ নিয়ে এক আদিম প্রেমের সৌরভ বাতাসে ছড়িয়ে,
আমি সেই গন্ধের ও প্রেমিক ।

যখন শন শন করে প্রথম কালবৈশাখীর ঝড় এলোমেলো করে দেয় আমার মনের বেড়া, আমি প্রেমিক সেই ঝড়েরও।

প্রথম যখন কোনো সখীর মুখে দেখি গতরাতের সুখের আবেশের লালিমা বার বার ফিরে দেখতে চাই ,
সুখী থাকুক আমার সব সখীরা,
প্রেমিক আমি তাদের সুখের সংসারের স্বপ্নের।

প্রথম যখন দেখি গর্বিত কোনো বন্ধু সন্তান কে ,
সাফল্যের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে, প্রেমিক আমি সেই সাফল্যের।

আমি প্রেমিক তোমাদের সকল ছোট বড় সুখের ঠিকানার।

কিন্তু আমর প্রেমিকা?

আছে সে ও আছে নিভৃতে করছে অপেক্ষা ,
শেষ আলিঙ্গনে ডেকে নেবে কাছে,
নিশ্চুপে তোমা সবাকার কাছ থেকে চির ঘুমের কোলে।
যেন চুমিয়া যেও তুমি আমারও মনভূমি হয়ে চির প্রেয়সী মম।

প্রেমিক আমি সেই অমোঘ সত্যের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights