হৃদয়ে স্বদেশ দিচ্ছে প্রতিধ্বনি ।
সুমন মুন্সী
শক্তি বলে গেলো, তোমরা শুনেছ কি ?
“বুকের মধ্যে কিছু পাথর থাকা ভালো,
ধ্বনি দিলে প্রতিধ্বনি শোনা যায়”
তোমরা শুনেছ কি সেই প্রতিধ্বনি ?
কোথা থেকে পেলে শক্তি, এই শক্তি এ সত্যি বলার !
প্রশ্ন করেছো কি সময়ের কাছে ,
যে বুককে শুধু রয়ে গেছে কিছু স্মৃতি পাথর হয়ে,
হৃদয়শিলার পরে, কি বলবে তাকে কবি ?
উত্তর পেয়েছো কি কিছু ?
যে হৃদয় মৃত শুধু কিছুর স্মৃতির পাথরে, চাপা এক ফসিল,
যে শিলালিপি, শুধুই কহে কালের যাত্রা পথে তাকায়ে,
“হে বন্ধু বিদায়”,
সময়ের আগে থামিয়ে দিলো যারা ,
তাদের বোলো পাথরের হৃদয় কখনো কখনো,
আজও গোপনে দেয় সাড়া।
শুনিতে কি চাও, সেই হৃদয় ধ্বনি ?
কিছু নয় সে শক্তির সেই নুড়ি পাথরেরই আর এক প্রতিধ্বনি ।
দূর হতে তাকিয়ে দেখি,
আমারই ভবিষ্যৎ কে ইতিহাসের পাথর হতে,
মাঠের সবুজের শ্যামল বা আকাশের নীল চুরি,
সবই করেছে ফিকে বুকের রক্তের রং,
তাই পাথর নুড়ি মোড়া হৃদয় দেয় প্রতিধ্বনি,
সামনে পরে থাকে স্বাধীনতার শিলালিপি ।
নতুন শপথের পথে আসছে , নতুন এক দেশ,
হৃদয়ে স্বদেশ, আবার দিচ্ছে প্রতিধ্বনি ।












