
বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে মুদ্রা পাচারের চেষ্টা ব্যর্থ করে, 2.72 লাখ টাকা সহ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে।
জেলা উত্তর 24 পরগণা
১৩ জুন ২০২৪ তারিখে, বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন সীমা চৌকি ঘোজাডাঙ্গা, ১০২ ব্যাটালিয়নের সজাগ জওয়ানরা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলায় আন্তর্জাতিক সীমান্তে মুদ্রা পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে একজন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে ২,৭২,০২০/- বাংলাদেশী টাকা সহ আটক করেছে, যখন সে এই বাংলাদেশী মুদ্রা নিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসার চেষ্টা করছিল।
বিএসএফ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১১জুন সীমা চৌকি ঘোজাডাঙ্গার জওয়ানরা পানিতর এলাকা থেকে সম্ভাব্য অনুপ্রবেশের বিষয়ে বিএসএফ খুফিয়া বিভাগ থেকে একটি সুনির্দিষ্ট তথ্য পায়। তথ্য পাওয়ার সাথে সাথে, জওয়ানরা অবিলম্বে সমস্ত অ্যাম্বুশ সহ পেট্রোলিং দল (এসিপি)কে সতর্ক করে এবং সন্দেহজনক এলাকায় বিশেষ টহল দলও পাঠায়। টহল দেওয়ার সময় জওয়ানরা সন্দেহভাজন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে ধরে ফেলে। গ্রেফতারকৃত বাংলাদেশীকে তল্লাশি করলে তার কাছ থেকে ২,৭২,০২০/- বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়। এরপর সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে আরও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সীমান্ত চৌকি – ঘোজাডাঙ্গায় নিয়ে আসা হয় যেখানে সে নিজেকে (বাংলাদেশী নাগরিক) শিমুল মিস্ত্রী, বাসিন্দা গ্রাম- মিস্ত্রিবাদি, জেলা- পিরোজপুর, ঢাকা, বাংলাদেশ বলে পরিচয় দেয়।
ধৃত বাংলাদেশী অনুপ্রবেশকারী জিজ্ঞাসাবাদে জানায় যে সে ভোমরা (বাংলাদেশ) এ বসবাস করত, যেখানে একজন বাংলাদেশী দালাল তাকে ৬০০০/- বাংলাদেশী টাকার বিনিময়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার আশ্বাস দেয়। ১১জুন এক বাংলাদেশি দালালের সঙ্গে সে আন্তর্জাতিক সীমান্তের কাছে পৌঁছায় । যেখানে বাংলাদেশি দালাল তাকে ছেড়ে বাংলাদেশে ফিরে যায় । আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের দিকে যাওয়ার সময় বিএসএফের টহল দলের হাতে সে ধরা পড়ে।
ধৃত বাংলাদেশী অনুপ্রবেশকারী এবং জব্দ করা বাংলাদেশী মুদ্রা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বসিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা শ্রী এ.কে. আর্য, ডিআইজি বলেছেন যে বিএসএফ দেশের সীমানা সুরক্ষিত এবং অবৈধ আন্তঃসীমান্ত কার্যকলাপ প্রতিরোধের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরনের জঘন্য কর্মকাণ্ডকে কার্যকরভাবে মোকাবেলা করতে বাহিনী তাদের সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখবে।


















