জরুরি অবস্থার সময়ে যাঁরা প্রতিবাদ ও প্রতিরোধ করেছিলেন তাঁদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
By PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ জুন, ২০২৪
জরুরি অবস্থার সময়ে যাঁরা প্রতিবাদ ও প্রতিরোধ করেছিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁদের শ্রদ্ধা জানিয়েছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“জরুরি অবস্থার প্রতিবাদ ও প্রতিরোধ যাঁরা করেছিলেন, সেইসব মহান পুরুষ ও নারীকে শ্রদ্ধা জানাবার দিন আজ।
জরুরি অবস্থার কালো দিনগুলি আমাদের মনে করিয়ে দেয় কিভাবে কংগ্রেস মানুষের মৌলিক স্বাধীনতা হরণ করেছিল এবং যে সংবিধানকে প্রতিটি ভারতীয় শ্রদ্ধার চোখে দেখে, সেই সংবিধানকে পদদলিত করেছিল।”

















