Friday, October 23, 2026
WA
Home Bangla রথযাত্রা উৎসবের জন্য শিয়ালদহ ও খুরদা রোড এবং মালদা টাউন ও মালতীপতপুরের...

রথযাত্রা উৎসবের জন্য শিয়ালদহ ও খুরদা রোড এবং মালদা টাউন ও মালতীপতপুরের মধ্যে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল

0
1042
রথযাত্রা উৎসবের জন্য শিয়ালদহ ও খুরদা রোড এবং মালদা টাউন ও মালতীপতপুরের মধ্যে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল
রথযাত্রা উৎসবের জন্য শিয়ালদহ ও খুরদা রোড এবং মালদা টাউন ও মালতীপতপুরের মধ্যে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল

রথযাত্রা উৎসবের জন্য শিয়ালদহ ও খুরদা রোড এবং মালদা টাউন ও মালতীপতপুরের মধ্যে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল

• অতিরিক্ত ৮৩০০ টি বার্থের উপলব্ধতা

Kolkata, July 02, 2024:

আসন্ন রথযাত্রা উৎসবের উপলক্ষে, পূর্ব রেলওয়ে শিয়ালদহ ও খুরদা রোড এবং মালদা টাউন ও মালতীপতপুরের মধ্যে বিশেষ ট্রেন চালাবে যাতে এই জনপ্রিয় উৎসবটি উদযাপনের জন্য ভ্রমণকারী বর্ধিত সংখ্যক যাত্রীদের থাকার ব্যবস্থা করা যায়। রথযাত্রা চলাকালীন, ভগবান জগন্নাথ তাঁর ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে তাঁর ঐশ্বরিক অস্ত্র সুদর্শনচক্র নিয়ে একটি ঐশ্বরিক যাত্রায় বেরিয়ে আসেন। রথযাত্রা ওড়িশার অন্যতম জনপ্রিয় উৎসব, যা সারা দেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত এবং দর্শনার্থীদের আকর্ষণ করে যারা এই শুভ অনুষ্ঠানটি উদযাপন করতে একত্রিত হয়। এই দুটি বিশেষ ট্রেনের মাধ্যমে অতিরিক্ত ৮৩০০ টি বার্থের ব্যবস্থা করা সম্ভব হয়েছে যা ভ্রমণকারীদের যাত্রার সহায়ক হবে ।

০৩১০১ শিয়ালদহ – খুরদা রোড স্পেশাল ০৬.০৭.২০২৪ এবং ১৩.০৭.২০২৪ (0২ ট্রিপ) তারিখে শিয়ালদহ থেকে ০০:০৫ টায় (রাত ১২:০৫ মিনিট) ছাড়বে এবং একই দিনে সকাল ০৮:৩০ টায় খুরদা রোডে পৌঁছবে । ০৩১০২ খুরদা রোড – শিয়ালদহ স্পেশাল ০৬.০৭.২০২৪ এবং ১৩.০৭.২০২৪ (0২ ট্রিপ) তারিখে খুরদা রোড থেকে ১৬:৪০ টায় (বিকেল ০৪:৪০ মিনিট) ছাড়বে এবং পরের দিন ০২:০০ টায় (রাত ২টো ) শিয়ালদহ পৌঁছবে। ট্রেনটি আন্দুল, খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, কটক এবং ভুবনেশ্বর স্টেশনে উভয় যাত্রাপথেই থামবে। ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা থাকবে।

০৩৪১৯ মালদা টাউন – মালতীপতপুর স্পেশাল ০৪.০৭.২০২৪ এবং ১১.০৭.২০২৪ (0২ ট্রিপ) তারিখে মালদা টাউন থেকে সকাল ০৯:৩০ টায় ছাড়বে এবং পরের দিন ০৩:৫৫ টায় (ভোর রাত ০৩:৫৫ মিনিট) মালতীপতপুর পৌঁছাবে । ০৩৪২০ মালতীপতপুর – মালদা টাউন স্পেশাল ০৫.০৭.২০২৪ এবং ১২.০৭.২০২৪ (0২ ট্রিপ) তারিখে সকাল ০৬:০০ টায় মালতীপতপুর থেকে ছাড়বে ও ট্রেনটি একই দিনে ২৩:৪৫ টায় (রাত ১১:৪৫ মিনিট) মালদা টাউন স্টেশনে পৌঁছাবে। ট্রেনটি রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, অন্ডাল, আসানসোল, আদ্রা, বনপুরা, মেদিনীপুর, হিজলি, বালেশ্বর , ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে উভয় যাত্রাপথেই থামবে। ট্রেনটিতে স্লিপার ক্লাস ও শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা থাকবে।

০৩১০১ শিয়ালদহ-খুরদা রোড স্পেশাল এবং ০৩৪১৯ মালদা টাউন-মালতীপতপুর স্পেশালের বুকিং পাওয়া যাবে পিআরএস ও ইন্টারনেটের মাধ্যমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights