।।নটী বিনোদিনী।।
গত ১৯শে জুন ২০২৪ সন্ধ্যায় মিনার্ভা রঙ্গমঞ্চে “আহিরীটোলা নাট্যদর্পণ” ব্রজেন্দ্র কুমার দে রচিত বহুল প্রচারিত নাটক নটী বিনোদিনী মঞ্চস্থ করে|
শ্রীরামকৃষ্ণের চরিত্রে এবং নাটকটি পরিচালনায় সুরজিৎ কুমার দে মুন্সিয়ানার পরিচয় দেয়।
আবহে:স্বপন বন্দোপাধ্যায়, আলোকসজ্জাতে: জয়ন্ত দাস নাটকটিকে অন্য মাত্রায় পৌঁছে দেয় ।
অন্যান্য চরিত্রে : অরুন মল্লিক শুভাশিষ দত্ত,তমাল কর,কৌস্তভ চৌধুরী, আবির চৌধুরী,শিবপদ ঘোষ, দেবজিৎ ভট্টাচার্য, চন্দ্রিমা কুন্ডু দত্ত,সোমেশ্বর দাস, সিমরান দাম, সুমিতা সেন, শুভমিতা দে, পূজা গুপ্তা এবং সর্বোপরি বিনোদনীর চরিত্রে সঞ্চয়িতা দাঁ দর্শকদের মন জয় করে ।
নেপথ্য কন্ঠে দেবাশীষ দত্ত ও সরণ্যা পাল এর গান সকলের হৃদয়স্পর্শী হয়।
এই সকল ক্লাসিকাল নাটক কে বাঁচিয়ে রেখে নাট্যঃ গোষ্ঠী যে সাহসের পরিচয় দিলেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে । আশা করি আগামী দিনেও এনাদের থেকে বাংলার নাট্য ঐতিহ্য আরো সমৃদ্ধ হবে ।













